রামনগরে গ্রামীন উৎসবে অখিল গিরি

শুক্রবার বাসন্তী পূজোর শুভ নবমীর পূণ্য লগ্নে পূর্ব মেদিনীপুর জেলার রামনগর এলাকার দেপাল গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ কানপুর নিউ তরুণ সংঘের পরিচালনায় বাসন্তী পূজো ও গ্রামীণ উৎসবে যোগদান করলেন বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী অখিল গিরি। তিনি উপস্থিত হয়ে বাসন্তী দেবীর কাছে পুজো দিয়ে আশীর্বাদ গ্রহণ করলেন।পরে এলাকাবাসির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন। তার পরে শুভ নবমীর […]
কারখানায় কাজ করতে হলে তৃনমূল করতে হবে,নিদান শ্যামলের

কারখানায় কাজ করতে হলে বিধানসভা ভোটে শাসকদলের হয়েই কাজ করতে হবে, বিরোধী রাজনৈতিক দলের হয়ে এলাকায় কাজ করলে তার বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে। হলদিয়ার বিধানসভায় তৃণমূল প্রার্থী তাপসী মন্ডলের হয়ে ভোট প্রচারে এসে এমনই নিদান দিলেন হলদিয়ার আইএনটিটিইউসি নেতা শ্যামল মাইতি। সেই সংক্রান্ত একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। বুধবার হলদিয়ায় একটি বেসরকারি কারখানায় শ্রমিকদের […]
বামফ্রন্টের সিপিআইএম প্রার্থী হিমাংশু দাসের সমর্থনে প্রচার

খেজুরী বিধানসভা কেন্দ্রে মানুষ বিকল্পের কথা ভাবছেন। তৃণমূল ও বিজেপির বিভাজনের রাজনীতি কে মেনেনিতে পারছেন না। এরুপ জানালেন,মুকুশীলা গ্রামের ঝন্টু মান্না, চতুর্ভুজ মাহারা। প্রচারে তৃণমূলের স্বজন পোষণ নিয়ে ক্ষোভ উগরে দেন গ্রামবাসী। খেজুরির হেঁড়িয়া গ্রাম পঞ্চায়েতের মুকুটশিলা গ্রামে বামফ্রন্টের প্রার্থী হিমাংশু দাসের প্রচার ও জনসংযোগ কর্মসূচিতে ছিলন,গোকুল চন্দ্র ঘোড়ুই, রবীন্দ্রনাথ দোলুই, কালিপদ ধাড়া, আভা হারাধন […]
শুভেন্দু অধিকারীকে ৩০ হাজার ভোটে হারাবো :পবিত্র কর

রাজ্যের বিরোধী দলনেতা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দুর অধিকারীকে আসন্ন বিধানসভা নির্বাচনে ৩০ হাজার ভোটে হারানোর হুঙ্কার দিলো পবিত্র কর ! বুধবার নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী পবিত্র কর বলেন অনেকে আমাকে দুর্বল প্রার্থী বলছে।ওরা ভোটের কিছু বোঝে না।পবিত্র করের দাবি, অন্তত ৩০ হাজার ভোটে শুভেন্দুকে হারাতে পারবেন তিনি। গত ২০২১ সালে নন্দীগ্রামে মমতা ও শুভেন্দু প্রতিদ্বন্ধিতা করেছিলো।সেই […]
বেশী লাফালে ৪ তারিখের পর রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে কিন্তু ডিজেও বাজবে নন্দীগ্রামে: অভিষেক

যদি কেউ বেশি লাফালাফি করে, ৪ তারিখের পর রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে কিন্তু ডিজেও বাজবে নন্দীগ্রামে।বুধবার নন্দীগ্রামে কর্মী সভায় যোগ দিয়ে হুঙ্কার দিয়েছেন তৃনমূলের সর্ব ভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামে এবার তৃণমূলের বাজি একদা শুভেন্দু-ঘনিষ্ঠ বলে পরিচিত পবিত্র কর।তাকে জেতানোর আহ্বান জানিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন নন্দীগ্রাম মা মাটি মানুষের ঘাঁটি, ২০২১ নির্বাচনের ফলাফল এখনও আদালতে […]
শুভেন্দুর লক্ষ্য ১৭৭:রামনগর থেকে হতাশ হয়ে বাড়ি ফিরলো কর্মীরা

গত ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির নেতা-নেত্রীরা স্লোগান তুলেছিলেন “অব কি বার ২০০ পার” । এবার ২০২৬ সালের নির্বাচনের ঢাকে কাঠি পড়ে গেলেও বিজেপির দিল্লী থেকে কলকাতার মায় রাজ্যের কোন প্রান্তের নেতারাই আর বলছেন না “অব কি বার ২০০ পার” ।আর এই রাজ্যের বিজেপির হয়ে একমাত্র যিনি বলেন সেই রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু […]
দক্ষিন কাঁথির তৃনমূল প্রার্থীর ঝড়ো প্রচার

পূর্ব মেদিনীপুর জেলার দক্ষিণ কাঁথি বিধানসভার অন্তর্গত কাঁথি পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডে জনসংযোগ এর মাধ্যমে ভোট প্রচার, ১৯ নম্বর ওয়ার্ডে কিশোরনগর রাজবাড়ীর দুর্গা মন্দিরে পূজো দিয়ে দেওয়াল লিখনের শুভ উদ্বোধন এবং জনসংযোগ করলেন তৃনমূল প্রার্থী তরুণ কুমার জানা। ২০ নম্বর ওয়ার্ডে উপস্থিত ছিলেন কাউন্সিলর শ্রাবণী জানা পাল, ওয়ার্ড কমিটির সভাপতি সিদ্ধেশ্বর বেরা সহ অন্যান্য […]
মারিশদা বাজারে বিজেপি প্রার্থীর কার্যালয়ের উদ্বোধন

পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ৩ ব্লকের মারিশদাতে ভোট প্রচারে ঝড় তুললেন উত্তর কাঁথি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিতা সিনহা। সোমবার মারিশদা বাজার থেকে নবনির্মিত কার্যালয় পর্যন্ত একটি সুদৃশ্য মিছিল এলাকা পরিক্রমা করে। পাশাপাশি রাজ্য সরকারের অনুন্নয়ন ও ভাতা প্রক্রিয়াকে, এবং দুর্নীতিকে হাতিয়ার করে তীব্র সমালোচনার মাধ্যমে পথসভা হয়। বক্তব্য রাখেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিশির অধিকারী, […]
তৃনমূল নেতার উপরে হামলা,অভিযুক্ত বিজেপি

পূর্ব মেদিনীপুর জেলার এগরার সাহাড়া অঞ্চলের এক তৃণমূল নেতাকে মারধরের ঘটনার প্রতিবাদে আন্দোলনে নামলো রাজ্যের শাসক দল। অভিযোগ এগরা ১ নম্বর ব্লকের সাহাড়া অঞ্চলে তৃনমূলের যুব নেতা সুদীপ্ত বাগকে গত শনিবার রাতে মারধর করে বিজেপির লোকেরা ।এই ঘটনার অভিযুক্তদের বিরুদ্ধে এগরা থানায় লিখিত অভিযোগ করে তৃনমূল। এই ঘটনার পেছনে বিজেপির ঘৃন্য চক্রান্তের অভিযোগ এনে […]
গৃহ পোষ্যের শ্রাদ্ধানুষ্ঠান, উপস্থিত বাংলাদেশের অতিথিরাও

তুহিন শুভ্র আগুয়ান এ যেন চার্লি ও ধর্মার গল্প। বছরখানেক আগে কন্নড় ভাষায় তৈরি হওয়া ‘৭৭৭ চার্লি’ সিনেমার সারমেয় চার্লি ও ধর্মার সম্পর্ক গল্প চোখে জল এনে দিয়েছিল বহু পশুপ্রেমী মানুষের। ক্যান্সারে আক্রান্ত চার্লির মৃত্যু মনে দাগ কেটেছিল পশুপ্রেমীদের। সেই গল্পেরই যেন পুনরাবৃত্তি ঘন্টু ও কৃষ্ণেন্দুর জীবনে। একসময় ধর্মার মতোই সুতাহাটার দ্বারিবেড়িয়া গ্রামের […]