একই রাত্রে পাশাপাশি তিনটি স্কুলে চুরির ঘটনা ঘটলো।চাঞ্চল্যকর ঘটনাটা পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের।শনিবার গভীর রাত্রে তিনটি বিদ্যালয়ে একসাথে চুরীর ঘটনা ঘটেছে।


জানা গেছে নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের অন্তর্গত কালীচরণপুর দয়াময়ী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, মোহাম্মদপুর শিব নারায়ন শিক্ষায়তন এবং রাজারামচক শিক্ষা নিকেতন এই তিনটি স্কুলে চুরি হয়েছে। রবিবার সকালে ঘটনাটা নজরে আসে ।


স্থানীয়দের থেকে জানার পরেই থানায় স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে অভিযোগ করা হয়। গতকাল রাতে দুষ্কৃতীরা স্কুলের দরজার তালা ভেঙে এই চুরির ঘটনা ঘটিয়েছে বলে স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে। যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়


Post Views: 65





