অষ্টমীর দুপুরে বাড়ির তালা ভেঙ্গে কয়েক লক্ষ টাকার সোনার গহনা নিয়ে পালালো দুষ্কৃতীর দল ।চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার
মহিষাদলে।মহিষাদল থানার অফিসার ইনচার্জ প্রলয় কুমার চন্দ্র জানিয়েছেন, ঘটনার লিখিত অভিযোগ পেয়েছেন । তদন্ত শুরু হয়েছে।
পূর্ব চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক শুভদীপ রায়।
শারীরিক অসুস্থতার জন্য চেন্নাই সপরিবারে ডাক্তার দেখাতে গিয়েছিলেন। মহিষাদল গড়কমলপুর গ্রামের বাসিন্দা (মহিষাদল যুব সাংস্কৃতিক সংস্থা মাইকো ক্লাবের পিছনে) শশাঙ্কশেখর রায় এর বাড়িতে শুভদীপ রায় বাড়ি ভাড়া থাকেন। শশাঙ্ক বাবু এবং তাঁর স্ত্রী দু’জনেই শিক্ষকতা করেন।ঘটনার সময়ে তাঁরাও বাড়িতে ছিলেন না বলে জানা গেছে।

শশাঙ্ক বাবুরা জানিয়েছেন তাঁরা বাড়ি ফিরে দেখেন শুভদীপ বাবুর রুমের সব আলো গুলি জ্বলছে। প্রথমে ভেবেছিলেন যে, তিনি চেন্নাই থেকে চলে এসেছেন। যখন ডাকেন আর সাড়া মিলে না। এতেই সন্দেহ হয় ।কাছে গিয়ে দেখেন
কলাপসিবল গেটের তালা কাটা। রুমের সামনে গিয়ে দেখেন দুষ্কৃতীরা ভিতরে ঢুকে আলমারির সমস্ত জিনিস তছনচ করেছে। ঘটনার বিবরণ দিয়ে শুভদীপবাবুকে ফোনে জানান শশাঙ্ক বাবু।
প্রাথমিক ভাবে পুলিশ জানতে পেরেছেপূর্ব চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক শুভদীপ রায়ের বাড়ি থেকে দুষ্কৃতীরা ১৮ ভরি সোনা, ২০ ভরি রুপা ও নগদ১৭,০০০ টাকা নিয়ে চম্পট দিয়েছে।






