Select Language

[gtranslate]
১৫ই চৈত্র, ১৪৩২ রবিবার ( ২৯শে মার্চ, ২০২৬ )

।। পাকিস্থান-চিনের ঘুম কেড়ে ভারতীয় সেনায় যোগ দিলো “প্রচন্ড” ।।

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহের উপস্থিতিতে অষ্টমীর সকালে ‘প্রচণ্ড’ যোগ দিল ভারতীয় সেনায় ।সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি এই ‘লাইট কমব্যাট হেলিকপ্টার’ হিমালয়ের উচ্চতাতেও অনায়াসে শত্রুপক্ষকে ঘায়েল করার ক্ষমতা রাখে।ভারতীয় বায়ু সেনায় প্রচন্ড-র উপস্থিতির জেরে পাকিস্তানের ট্যাঙ্ক কিংবা চিনের ড্রোন নিমেষে ধংস হওয়া শুধু সময়ের অপেক্ষা মাত্র !

এটি বিশ্বের একমাত্র লাইট কমব্যাট হেলিকপ্টার যা ৫ হাজার মিটার বা ১৬ হাজার ৪০০ ফুট উচ্চতায় অস্ত্রশস্ত্র এবং জ্বালানি-সহ অনায়াসে উড়তে পারে। বস্তুতপক্ষে হিমালয়ের উচ্চতায় উড়তে সক্ষম এই হেলিকপ্টারটি। এইসঙ্গে যে কোনও ধরনের আবহাওয়ায় উড়তে পারে প্রচণ্ড, জানিয়েছে সেনা।



সোমবার, মহাষ্টমীর দিন রাজস্থানের জোধপুরে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের উপস্থিতিতে এই ‘মেড ইন ইন্ডিয়া’ হেলিকপ্টার বাহিনীতে অন্তর্ভুক্ত হয়। হাজির ছিলেন ‘চিফ অফ এয়ার স্টাফ’ এয়ার চিফ মার্শাল ভিআর চৌধরি।

জানা গিয়েছে, দেশীয় প্রযুক্তিতে তৈরি ৯৫টি ‘লাইট কমব্যাট হেলিকপ্টার’ ভারতীয় সেনায় যোগ দিতে চলেছে। শুধু মাত্র বায়ুসেনায় যোগ হাতে আসবে ৬৫টি ‘প্রচণ্ড’। প্রতিরক্ষা মন্ত্রকের এই ব্যয়বহুল প্রকল্পটিতে খরচ হয়েছে ৩ হাজার ৫০০ কোটি টাকা।

Related News

Also Read