Select Language

[gtranslate]
২৯শে মাঘ, ১৪৩২ বৃহস্পতিবার ( ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ )

।। শুভেন্দু ঘনিষ্ট চঞ্চল নন্দীকে আপাতত স্বস্তি প্রদান হাইকোর্টের ‌।।

পুজো মরসুমে আপাতত স্বস্তি পেলেন চঞ্চল নন্দী।রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী চঞ্চল নন্দী কাঁথি পৌরসভার কর্মী।তবে শুভেন্দুর আপ্ত সহায়ক হিসাবে চঞ্চল নন্দী কাজ করতো বলে অভিযোগ।

সম্প্রতী চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগ দায়ের হয় চঞ্চল নন্দীর বিরুদ্ধে। এই চঞ্চলের বিরুদ্ধে এর আগে গত বছর জুন মাসে কাঁথি পুরসভার ডরমেটরি বিল্ডিংয়ের গুদাম থেকে লক্ষাধিক টাকার ত্রিপল চুরির মামলাও হয়েছিলো।সেই মামলায় অন্যতম অভিযুক্ত রাজ্যের বিরোধী দলনেতার ছোট ভাই সৌম্যেন্দু অধিকারী।

 গত ২ সেপ্টেম্বর মানসকুমার সিংহ নামে বাঁকুড়ার এক বাসিন্দা একটি এফআইআর দায়ের করেন। বাঁকুড়া থানায় দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে শুরু হয় তদন্ত। প্রাথমিক, উচ্চপ্রাথমিক ও বিভিন্ন সরকারি চাকরির প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়ার অভিযোগ ওঠে চঞ্চল নন্দীর বিরুদ্ধে। তার ভিত্তিতে শুরু হয় তদন্ত। এর প্রেক্ষিতেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন চঞ্চল। 

গত শুক্রবারই চঞ্চলকে রক্ষাকবচ দিতে অস্বীকার করেছিল হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। এরপরই ডিভিশন বেঞ্চে যান তিনি। সেই মামলায় ৩০ সেপ্টেম্বর শুক্রবার তাঁকে রক্ষাকবচ দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চের বক্তব্য, অভিযোগের দু’বছর পর এফআইআর করা হয়েছে। একইসঙ্গে আদালতের পর্যবেক্ষণ, দুর্গাপুজো, কালীপুজো, এখন পর পর উৎসব। উৎসবের মরসুম। ডিভিশন বেঞ্চের নির্দেশ, এই সময়ের মধ্যে তদন্ত চললেও কোনরকম কঠোর পদক্ষেপ করা যাবে না চঞ্চলের বিরুদ্ধে।

Related News

Also Read