Select Language

[gtranslate]
১৪ই চৈত্র, ১৪৩২ শনিবার ( ২৮শে মার্চ, ২০২৬ )

।। শ্রীমা সারদা দেবীর উপদেশ ।।

মাঝে মাঝে ভক্তরা মাকে বলতাে, “মা, আমাদের কিছুই হচ্ছেনা। ধ্যান-জপ করি, কিন্তু তাতেও কোনও আনন্দ পাই না।” মা বলতেন, “

একথা অনেকেই এসে বলে আমাকে, কিন্তু তারা রােজ দশ-পনের হাজার জপ করুক দেখি, তখন কেমন আনন্দ না পায় দেখবাে।”

মা আরও বলতেন, “মুনি ঋষিরা ঈশ্বরলাভের জন্যে কত জন্ম কাটিয়েছেন তপস্যা করে, আর তােমরা ঈশ্বরলাভ করতে চাও কিছু না করে, ফাঁকি দিয়ে। বিনা চেষ্টাতেই কি তা সম্ভব?

যা চাও তা পেতে গেলে উঠে-পড়ে লাগতে হবে।সবাই আসে আর বলে কৃপা, কৃপা। কৃপা কি করবে? কৃপা গিয়ে ফিরে আসে। কৃপা যার কাছে এল, সে যদি প্রস্তুত না থাকে, তাহলে কৃপা এসেও ফিরে যাবে।”


তবে মা সবাইকে উৎসাহ দিয়ে বলতেন, “এ যুগে শ্রীরামকৃষ্ণ এসে ঈশ্বরলাভের পথ প্রশস্ত করে দিয়ে গেছেন, যে কেউ একটু উদ্যোগী হয়ে ঈশ্বর চিন্তা করবে, সে-ই তাকে পেয়ে যাবে।”


মায়ের শেষ উপদেশ ছিল, “কারও দোষ দেখাে না।” আর একটি কথা বলতেন, “যখন তােমরা কোনও সমস্যায় পড়বে, যখন কোনও মানসিক অশান্তি আসবে, তখন মনে রাখবে তােমাদের একজন মা আছেন।”

Related News

Also Read