Select Language

[gtranslate]
১৪ই চৈত্র, ১৪৩২ শনিবার ( ২৮শে মার্চ, ২০২৬ )

।। উত্তাল সমুদ্র,সৈকত সরনীতে দাঁড়িয়ে সমুদ্র স্নান পর্যটকদের ।।

ঝিরঝিরে বৃষ্টির সাথে প্রবল জলোচ্ছ্বাসে ভাসলো দিঘা ।রাস্তার উপরে দাঁড়িয়ে সমুদ্র স্নান সারলো পর্যটকেরা।রবিবার সকাল থেকে এই দৃশ্য ধরা পড়লো পূর্ব মেদিনীপুর জেলার সৈকত শহর দিঘায়।

নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল হওয়ার আগাম সতর্কবার্তা থাকায় দিঘা, মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর-সহ সর্বত্র সমুদ্রস্নানে দু’দিনের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয় পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের । কোনও ভাবেই যাতে পর্যটকরা সমুদ্রস্নানে নেমে না পড়েন, সে দিকে কড়া নজর রেখেছে প্রশাসন। জোয়ারের সময় সমুদ্রের প্রতিটি ঘাটই দড়ি দিয়ে ঘিরে রাখা হয়েছে। রবিবার সকাল থেকে মোতায়েন রাখা হয় নুলিয়া, সিভিক ভলেন্টিয়ার এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীদের। 

পাশাপাশি গভীর সমুদ্র থেকে ফিরে আসতেও নির্দেশ দেওয়া হয়েছে মৎস্যজীবীদের। সেই সঙ্গে উপকূলবর্তী এলাকাগুলিতে বাঁধের পরিস্থিতির দিকেও নজর রাখা হচ্ছে।

রবিবার পর্যটকদের অনেকেই বৃষ্টি মাথায় নিয়ে সমুদ্রসৈকতে এসে পৌঁছায়। সমুদ্রের ঢেউ বড় বড় হওয়ায় তা গার্ডওয়াল টপকেও পৌঁছে যায় সৈকতেও। অনেক পর্যটককেই দেখা যায় গার্ডওয়ালের আড়ালে তাঁরা মেতে উঠেছেন স্নানে

Related News

Also Read