Select Language

[gtranslate]
১৪ই চৈত্র, ১৪৩২ শনিবার ( ২৮শে মার্চ, ২০২৬ )

।। তমলুক – ঘাটাল কেন্দ্রীয় সমবায় ব্যাংকের নিয়োগ দুর্নীতিতে নাম জড়ালো অরূপ রায়ের ।।

তমলুক – ঘাটাল কেন্দ্রীয় সমবায় ব্যাংকের নিয়োগ দুর্নীতিতে এবার নাম জড়ালো রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়ের।এই সমবায় ব্যাঙ্কের শূন্য পদের থেকে দ্বিগুণ লোক নিয়োগ করা হয়েছে বলে সূত্রের খবর। একাধিক ব্যক্তির ঘনিষ্ঠদের চাকরি পাওয়ার অভিযোগ।

মোট ৫২ টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হলেও এখনও পর্যন্ত ১৩৪ জন নিযুক্ত হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। আর এই নিয়ম বহির্ভূতভাবে নিয়োগের জন্য দু – দফায়  অনুমতি দিয়েছেন মন্ত্রী অরূপ রায়। 

প্রসঙ্গত, ২০১৯ সালের বিজ্ঞপ্তির প্রেক্ষিতে নিয়োগপ্রক্রিয়া শুরু হয়।আর এই নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে ২০২১ সালে জনস্বার্থ মামলা দায়ের হয় কলকাতা উচ্চ আদালতে। এবার  মামলাতেই অতিরিক্ত হলফনামা দাখিল করে নতুন এই অভিযোগ জানানো হয়েছে।

অভিযোগ সমবায় মন্ত্রী  অরূপ রায় ঘনিষ্ট সত্য সামন্তের বোন বেআইনী ভাবে চাকরি পেয়েছেন । এমনকী পূর্ব – মেদিনীপুর জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি প্রয়াত দেবব্রত দাসের ভাইপো চাকরি পেয়েছেন বলে অভিযোগ। সেই ব্যাংকের চেয়ারম্যান গোপাল চন্দ্র মাইতির ভাইপোকে  চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এমনকি ব্যাংকের তৎকালীন ভারপ্রাপ্ত সিইও ( বর্তমানে অবসরপ্রাপ্ত) প্রণয় কুমার চক্রবর্তীর ভাইপোও  চাকরি পেয়েছেন বলে দাবি।ব্যাংকের সচিব কৌশিক কুলভির ভাইপো বেআইনী ভাবে চাকরি পেয়েছেন বলে অভিযোগ। একই ভাবে ব্যাংকের অন্যতম অধিকর্তা নিমাই অধিকারীর মেয়ে, ব্যাংকের অন্যতম অধিকর্তা তপন কুমার কুলিয়ার ছেলে চাকরি পেয়েছেন বলে অভিযোগ।

Related News

Also Read