মেষ রাশি
আজকের দিনের শুরুটা ভাল হবে না। জীবনসঙ্গীর সঙ্গে আপনার বিবাদ হতে পারে। অফিসে কাজের প্রতি একটুও অবহেলা করলে আপনি সমস্যায় পড়তে পারেন। বস আপনার কাজ পর্যালোচনা করতে পারেন। আপনি আপনার সেরা কাজটা করার চেষ্টা করুন। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি খুব চ্যালেঞ্জিং হবে। অর্থের অবস্থা ভাল থাকবে। আজ তাড়াহুড়ো করে কোনও কাজ করবেন না, তাহলে আপনার চোট লাগতে পারে।
বৃষ রাশি
পিতা-মাতার সাপোর্ট পাবেন। জীবনসঙ্গীর মেজাজ ভাল থাকবে না। চাকুরিজীবীদের দিনটি স্বাভাবিক কাটবে। অর্থের অবস্থা ভাল থাকবে। আজ আপনার পিঠ ও কোমরের সমস্যা হতে পারে।
মিথুন রাশি
চাকুরিজীবীদের আজকের দিনটি তেমন ভাল কাটবে না। ব্যবসায়ীরা আজ একটি চুক্তি নিশ্চিত করতে পারেন। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটবে। আপনার আর্থিক অবস্থা শক্তিশালী হতে পারে। ঘরের পরিবেশ শান্ত থাকবে। সুস্থ থাকতে হলে, আপনার সময়মতো ঘুমানো এবং খাওয়ার অভ্যাস করা উচিত।
কর্কট রাশি
শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগ দেওয়া উচিত। চাকুরিজীবীদের টিমওয়ার্কের দিকে বেশি মনোযোগ দিতে হবে। এর থেকে ভাল লাভ হতে পারে। ব্যবসায়ীরা ভাল লাভ করবেন। পারিবারিক জীবনের পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। বাড়ির পরিবেশের উন্নতি হবে। আর্থিক দিক দিয়ে দিনটি মোটামুটি কাটবে। থাইরয়েডের রোগীদের প্রতিদিন যোগব্যায়াম এবং ধ্যান করার পরামর্শ দেওয়া হচ্ছে।
সিংহ রাশি
আজ আপনি পুরানো বন্ধুদের সঙ্গে দেখা করতে পারেন। তাঁদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ আলোচনাও করতে পারেন এবং তাঁদের কাছ থেকে ভাল পরামর্শও পাবেন, যা ভবিষ্যতে আপনার কাজে আসতে পারে। চাকুরিজীবীরা অফিসে উচ্চ কর্মকর্তাদের নির্দেশনা পাবেন। আজ আপনি আপনার সমস্ত কাজ সময়মতো সম্পন্ন করবেন। রিয়েল এস্টেট সংক্রান্ত কাজ করেন যাঁরা, তাঁরা আজ প্রত্যাশিত ফলাফল পেতে পারেন। আজ পরিবারের সঙ্গে খুব আনন্দে দিন কাটবে। স্বাস্থ্যের উন্নতি হতে পারে।
কন্যা রাশি
ব্যবসায়ীদের আজকের দিনটি ভাল কাটতে পারে। আপনার কোনও সরকারি কাজ যদি দীর্ঘদিন ধরে মুলতুবি থাকে, তাহলে আজ তা সম্পূর্ণ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। চাকুরিজীবীদের অফিসে বেশি ঠাট্টা-তামাশা না করার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় বিপদে পড়তে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। অর্থের দিক দিয়ে দিনটি খুব ভাল কাটবে। মাইগ্রেনের রোগীদের সমস্যা বাড়তে পারে, খুব সাবধানে থাকুন।
তুলা রাশি
ব্যবসায়ীদের ভাল লাভ হতে পারে। পার্টনারশিপে যাঁরা ব্যবসা করেন, তাঁদের ব্যবসা বৃদ্ধি পাবে। পার্টনারের সঙ্গে আপনার সম্পর্ক উন্নত হবে। চাকুরিজীবীদের জন্য আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনাকে আপনার পছন্দের প্রকল্পে কাজ করার সুযোগ দেওয়া হতে পারে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। পিতা-মাতার আশীর্বাদ পাবেন। স্বাস্থ্য ভাল থাকবে।
বৃশ্চিক রাশি
ব্যবসায়ীদের আজকের দিনটি ভাল কাটবে না। আপনার কোনও গুরুত্বপূর্ণ কাজে ব্যাঘাত ঘটতে পারে। চাকুরিজীবীদের ধৈর্য ধরার পরামর্শ দেওয়া হচ্ছে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। প্রতিকূল পরিস্থিতিতে আপনি আপনার প্রিয়জনের সাপোর্ট পাবেন। দাম্পত্য জীবনে সুখ বাড়বে। স্বাস্থ্যের অবনতি হতে পারে।
ধনু রাশি
স্বাস্থ্যের যত্ন নিন। চাকুরিজীবীদের উপর কাজের চাপ বাড়তে পারে। ব্যবসায়ীদের বুদ্ধি খাটিয়ে সমস্ত কাজ করতে হবে। পারিবারিক জীবনের পরিস্থিতি স্বাভাবিক হবে।
মকর রাশি
ব্যবসায়ীরা লাভবান হবেন। চাকরিজীবীরা অফিসে বসের সহযোগিতা পাবেন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। আপনার আর্থিক প্রচেষ্টা সফল হতে পারে। আয়ের নতুন উৎস পাওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের য্ত্ন নিন।
কুম্ভ রাশি
চাকুরিজীবীদের নিজেদের প্রতি অতিরিক্ত আত্মবিশ্বাস না রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। আপনার সহকর্মীদের নিজের থেকে ছোটো মনে করবেন না। আপনার অহংকার আপনার স্বপ্নকে নষ্ট করে দিতে পারে। ব্যবসায়ীদের কোনও আইনি বিষয় নিয়ে আইনজীবীর সঙ্গে পরামর্শ করার জন্য আজকের দিনটি ভাল। তাড়াহুড়ো করে কোনও আর্থিক লেনদেন না করলেই ভাল। বাড়ির পরিবেশ ভাল থাকবে। যাঁদের লিভারের সমস্যা আছে, তাঁরা নিজেদের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন।
মীন রাশি
আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটতে পারে। আপনি যদি সম্পত্তি বিক্রি করতে চান, তবে আজ একটি ভাল সুযোগ পেতে পারেন। লভ লাইফ ভালই কাটবে। আজ আপনার সঙ্গী আপনাকে বিয়ের প্রস্তাব দিতে পারে। স্বাস্থ্য ভাল থাকবে।






