পাশের রাজ্য উড়িষ্যা, বিহার,ঝাড়খন্ডে যান পেট্রোল, ডিজেল ১০ টাকা কম আমাদের রাজ্যে বেশি। আজ রামনবমীর দিনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নন্দীগ্রামে এই কথাগুলি বললেন বিজেপির প্রার্থী তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
তিনি আরো বলেন পবিত্র কর ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তাকে জয়ী করানোর জন্য তার বিরাট অবদান ছিল। এক বছর ধরে তৃণমূল বিজেপির নেতৃত্বদের দলে নেওয়ার জন্য এরকম কৌশল চালিয়েছে। অনেকেই যায়নি থেকে গেছে। ২০২১ এ নন্দীগ্রামের মানুষ মমতা ব্যানার্জিকে প্রত্যাখ্যান করেছে। ২০২৬-এ কোনমতেই মমতা ব্যানার্জিকে নন্দীগ্রামের মানুষ গ্রহণ করবে না।
আট বছর আগে থেকে নন্দীগ্রামে রামনবমীর মিছিল হচ্ছে। আট বছর আগে নাজিমউদ্দিন মিছিলে হামলা চালিয়ে সংখ্যা ট্রেকার ভেঙেছিল। তারপর থেকে জানকীনাথ মন্দির কমিটি সিদ্ধান্ত নিয়েছিল রামনবমী উৎসব পালন করব প্রসাদ খাওয়াবো। সেই থেকে রামনবমীর মিছিল হচ্ছে। কুড়ি হাজার লোক অন্য প্রসাদ নিচ্ছেন। এটি একটি জাগরণ।
নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে শিক্ষিত মুসলিম যুবকরা রামনবমীর শোভাযাত্রা যাত্রীদের শশা, তরমুজ, জল, বাতাসা দিচ্ছেন। আমাদের হিন্দু ধর্মের কর্মসূচিতে তারা আসবে কেন। আবার আমরা তোদের নামাজ পাশে যাব কেন। তিনি মমতা ব্যানার্জিকে কটাক্ষ করে বলেন হিন্দু ধর্ম কে শেষ করার চেষ্টা করেছেন। ইসলাম ধর্মেরও শেষ করতে চাইছেন। তারা আজকে জল বাতাসা দিয়ে বলছেন চাকরি চাই বিজেপি তাই। বিজেপি আছে তারা খুশি। অমিত শাহাজির ঘোষণা করেছেন চাকরির আবেদনের ক্ষেত্রে ৫ বছর রিলাক্সেশন। তুমি আরো বলেন বাংলাকে বাঁচাতে হলে বিজেপিকে রাজ্যের ক্ষমতায় আনতে হবে। এটা রাজ্যবাসী বুঝতে পেরে বিজেপির পতাকা তলে সকলে আসছেন।





