Select Language

[gtranslate]
১৪ই চৈত্র, ১৪৩২ শনিবার ( ২৮শে মার্চ, ২০২৬ )

অম্বর রায় অনুর্ধ্ব ১৫ ক্রিকেট:জয়ী কাঁথি

সারা বাংলা সিএবি অম্বর রায় অনুর্ধ্ব ১৫ মেদিনীপুর জেলা হলদিয়া ব্লু ষ্টার ক্রিকেট মাঠে ই গ্রুপে আজ যে দুটি দল অংশগ্রহণ করে কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থা ও দীঘা ক্রিকেট কোচিং ক্যাম্প।

 

সকালে টসে কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থা ব্যাটিং করার সিন্ধান্ত গ্রহন করে নির্ধারিত ৪৫ ওভারে খেলায় কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থার দল ৪১.৪ ওভারে সব উইকেট হারিয়ে ১৩৫ রান সংগ্রহ করে প্রত্তুতরে দীঘা কোচিং ক্যাম্প কাঁথির বোলার অরিত্র দাস অধিকারী বোলিং এর সামনে তাসের ঘরের মত ভেঙে পড়ে। ২৬.১ ওভারে মাত্র ৭৬ রানে অল আউট হয়ে যায় ফলে কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থা ৫৯ রানে জয়লাভ করে। কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থার বোলার অরিত্র দাস অধিকারী ৭.১ ওভার ১ মেডেন ২২ রান দিয়ে ৫ উইকেট দখল করে ম্যান অফ দি ম্যাচ এর মেডেল পুরস্কার লাভ করে।

 

কাঁথি দলের এই জয় কে অভিনন্দন জানান সংস্থার দুই সহ সভাপতি বিশ্বজিৎ দত্ত, সতীনাথ দাস অধিকারী ও সহ সম্পাদক রামকৃষ্ণ পন্ডা। ভেন্যু ইনচার্জ রাজীব দাস জানিয়েছে আজকের খেলায় আম্পায়ারিং করেন কুন্তল দাস, ব্রম্ভময় ব্যানার্জি স্কোরার বিশ্বজিৎ জান।

Related News

Also Read