Select Language

[gtranslate]
১৪ই চৈত্র, ১৪৩২ শনিবার ( ২৮শে মার্চ, ২০২৬ )

ভবানীচক অঘোরচাঁদ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া

পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি দেশপ্রান ব্লকের ভবানীচক অঘোরচাঁদ উচ্চ বিদ্যালয় এর ব্যবস্থাপনায় দুদিন ব্যাপী স্বামী বিবেকানন্দের জন্মদিন উৎযাপন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সূচনা হয়।

 

উদ্বোধন করেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ তরুণ কুমার জানা। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালন সমিতির সকল সদস্যবৃন্দ।

 

১২ জানুয়ারির প্রথমার্ধে যথাযত মর্যাদায় স্বামী বিবেকানন্দের জন্মদিন তথা জাতীয় যুব দিবস পালন করা হয়। দ্বিতীয়ার্ধে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতার সূচনা হয়। সকল ছাত্র-ছাত্রী প্রতিযোগিতাগুলোতে অংশগ্রহণ করেন।

১৩ জানুয়ারি খেলার শেষে ছাত্রছাত্রীদের পুরস্কার তুলে দেওয়া হয়। সমগ্র অনুষ্ঠানটিতে ছাত্র ছাত্রীদের অংশগ্রহণ ও আগ্রহ ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠনের শেষে উপস্থিত সকল শিক্ষিক-শিক্ষিকাদের ধন্যবাদ ও ছাত্র ছাত্রীদের শুভেচ্ছা জানান বিদ্যালয়ের সহ-প্রধান শিক্ষক সুনন্দ গায়েন ও প্রধান শিক্ষক তপন কুমার দাস।

Related News

Also Read