পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি দেশপ্রাণ ব্লকের কাঁথি নতুন চক্রের চলতি পঞ্চায়েতের সরস্বতীপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণ ও পিকনিক হয় রবিবার।এ দিন সকালে বিদ্যালয়ের চতুর্থ ও পঞ্চম শ্রেণীর ৬৫ জন ছাত্র-ছাত্রী এবং স্বসহায়ক দলের মায়েদের নিয়ে শিক্ষক-শিক্ষিকাগণ বাসযোগ্য দীঘা সমুদ্র সৈকতের ওশিয়ানা ঘটে উপস্থিত হয়। ওসিয়ানা রিসোটে পিকনিকের পাশাপাশি সমুদ্র স্নান অংশ নেয় ছাত্রছাত্রীরা। স্নানে ছোট মাছ, শামুক, ঝিনুক ও লাল কাঁকড়া ছাত্রছাত্রীদের প্রত্যক্ষ

করিয়ে সম্যক ধারণা করানো হয়। ৪ টি দলে শিক্ষার্থীদের কৌতুহলী প্রশ্নের উত্তর দেন শিক্ষক নিতীশ চন্দ্র পন্ডা, অমিত জানা সুশান্ত বসু।ছাত্রীদের একটি দলের নেতৃত্বে শিক্ষিকা পূর্ণবতী দাস , আই সি ডি এস এর দেবাঞ্জলি পন্ডা ও মনিমালা রাউৎ।তৃতীয় দলের দায়িত্বে প্রধান শিক্ষক প্রসেনজিৎ মাইতি, বিশ্বজিৎ আচার্য ও শোভন মাইতি, চতুর্থ দলের দায়িত্বে স্ব সহায়ক দলের আলপনা মাইতি স্মৃতি রেখা পন্ডা তাপসী পন্ডা শঙ্করীবারিক।এই ভ্রমণের সঙ্গী ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক গৌরীশংকর মহাপাত্র। এরপর ছাত্র ছাত্রীদের নিয়ে সাইনসিটি, জুলজিক্যাল মিউজিয়াম এবং জগন্নাথ মন্দির দেখার পর রাত্রিতে সবাই বাড়ি পৌঁছে।





