Select Language

[gtranslate]
২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বুধবার ( ১০ই জুন, ২০২৬ )

কাঁথি ৩ ব্লকের কুমিরদা অঞ্চলের সাংগঠনিক পর্যালোচনা বৈঠক

পূর্ব মেদিনীপুর জেলার  উত্তর কাঁথি বিধানসভার বিজেপি  কার্যালয়ে কাঁথি ৩ ব্লকের কুমিরদা অঞ্চলের সাংগঠনিক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হল। উপস্থিত ছিলেন উত্তর কাঁথির  বিধায়ক সুমিতা সিনহা, মন্ডল সভাপতি বিপুলেষ ধারা , এছাড়া কুমিরদা অঞ্চলের কর্মকর্তারা । উপস্থিত নেতারা বুথস্তরের  আরো সক্রিয় হওয়ার দিকনির্দেশ বিষয়ে আলোচনা করেন।  উত্তর কাঁথির বিধায়কের উন্নয়নের প্রশংসা করেন উপস্থিত সকলের।        

  বিধায়ক সুমিতা সিনহা বলেন আপাতত আমার এলাকা উন্নয়ন তহবিল থেকে ১৩,৬০,০০০ টাকার কাজ অনুমোদন হয়েছে। তার মধ্যে কুমিরদা বাসী ইন্দুভূষণ জানার জায়গায় সাব মার্শিবল, জেঠাইবাড়ি শ্মশানে আলো, এছাড়াও তিনটে রাস্তা ও একটা সাব মারশিবল কাজ শুরু হচ্ছে।              সুমিতা দেবি আরো বলেন  এলাকার তৃনমূল পরিচালিত পঞ্চায়েত  ইচ্ছাকৃত আমার তহবিলের কাজ বাস্তবায়ন হতে দিচ্ছে না। যার কারনে কিছু  এলাকার সচেতন মানুষের উদ্যগে উত্তর কাঁথি বিধানসভায়  লোকসভা নির্বাচনে ভালো ফলের জন্য সন্তোষপ্রকাশ করেন এবং ভবিষ্যতে  উন্নয়নের ধারা বজায় রাখার আশ্বাস দেন। এলাকার বহু মানুষ বিদায় করে উদ্যোগকে অভিনন্দন জানিয়েছে।

Related News

Also Read