বিজেপি নেতৃত্বের নির্বাচনের সময় ঘোষণা ছিল অন্নপূর্ণা ভান্ডার চালু করা হবে। এই প্রকল্পকে কটাক্ষ করে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক ব্লকের অনন্তপুর-১ গ্রাম পঞ্চায়েত এলাকায় ব্যানার লাগানো হয়েছে। এই এলাকায় অন্নপূর্ণা ভাণ্ডার চালু হচ্ছে ১লা জুলাই থেকে। তার জন্য আবেদনপত্র জমা নেওয়া হচ্ছে ১৫ই জুন থেকে ৩০ জুন পর্যন্ত। নিচে লেখা আছে যোগাযোগ মিথ্যা বাদী বিজেপি নেতা। বিভিন্ন এলাকার এই পোস্টার লাগানো কে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তর্জা। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি করেছে তৃণমূলের লোকেরা এই কাজ করেছে। তৃণমূল দলের পক্ষ থেকে জানানো হয়েছে সাধারণ মানুষ এই ব্যানার লাগিয়েছে। এর সঙ্গে তৃণমূল দলের কোনো যোগ নেই। দাবি করা হয়েছে নির্বাচনের সময় বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প চালু করবে এবং এই প্রকল্পে প্রতিমাসে মহিলাদের ৩০০০ করে টাকা দেওয়া হবে। এই ঘটনাকে ঘিরে জোর জল্পনা শুরু হয়েছে এলাকায়।






