Select Language

[gtranslate]
১৪ই চৈত্র, ১৪৩২ শনিবার ( ২৮শে মার্চ, ২০২৬ )

তিন দিন নিখোঁজের পর চিনা বাদাম জমিতে উদ্ধার বৃদ্ধের মৃতদেহ

পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার পঁচেট গ্রাম পঞ্চায়েত এর রাউতড়া গ্রামে তিন দিন নিখোঁজ থাকার পর চিনা বাদাম এর চাষ জমিতে উদ্ধার  হল এক বৃদ্ধের মৃত দেহ ।ঘটনাটিকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।

প্রতি দিনের মতো বুধবার রাউতড়া গ্রামের কয়েকজন ব‍্যক্তি চাষের কাজে জমিতে গিয়ে ছিলেন ।কাজের সময়ে মাঠের মধ্যে হঠাৎ কিছু একটা পচা দূর্গন্ধ অনুভব করেন। সন্দেহ হওয়ায় লোকজনকে খবর দিতেই খোঁজখুঁজির পর জমিতে চিন বাদাম গাছ চাপা দেওয়া অবস্থায় একটি মৃতদেহ দেখতে পায় গ্রামের লোকেরা।
খবর চাউর হতেই  ভিড় জমান এলাকাবাসী।


পরে পটাশপুর থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়। মৃত ব‍্যক্তির নাম শিবু মন্ডল ।বয়স আনুমানিক ৫০ বছর,বাড়ি রাউতড়া গ্রামেই।

জানা গেছে মৃত শিবু মন্ডল কৃষক ছিলেন সবজি চাষ করতেন ও বাজারে সবজি দোকান দিতেন।এই মৃত্যু নিয়ে রহস্য দানা বেঁধেছে।এটা আত্মহত্যা না কি  খুন তাই নিয়ে জল্পনা তুঙ্গে

Related News

Also Read