Select Language

[gtranslate]
১৫ই চৈত্র, ১৪৩২ রবিবার ( ২৯শে মার্চ, ২০২৬ )

অল ইন্ডিয়া ব্যাংক মিত্রা ইউনিয়নের উদ্যোগে একাধিক দাবিতে বিক্ষোভ মেচেদায়।

অল ইন্ডিয়া ব্যাংক মিত্রা ইউনিয়নের পূর্ব- পশ্চিম মেদিনীপুর শাখার উদ্যোগে মেচেদায় একাধিক দাবী দাওয়া নিয়ে  একটি বিক্ষোভ সভা ও মানব শৃংখল কর্মসূচীর আয়োজন করা হয়। এদিন পূর্ব-পশ্চিম মেদিনীপুর জেলার ব্যাঙ্ক মিত্রাদের একাংশ দাবী নিয়ে বিক্ষোভ কর্মসূচী নেওয়া হয়।ব্যাংক মিত্রাদের একাংশের অভিযোগ, তারা দীর্ঘ বেশ কয়েক বছর ধরে কাজ করেও  নানাভাবে তারা শোষিত হচ্ছেন।তাদের আরো অভিযোগ, ব্যাংক কর্তৃপক্ষ তাদের প্রতিবছর দামি দামি যন্ত্রাংশ কিনতে যেমন বাধ্য করাচ্ছেন, অন্যদিকে তাদের মাইনে হঠাৎই অনেকাংশে কম আসছে।

এইরকম একাধিক দাবি-দাওয়া নিয়ে এদিন মেচেদায় একটি সভাকক্ষে একটি আলোচনা সভা হয় পরে বিক্ষোভ এবং মানশৃঙ্খল কর্মসূচীর আয়োজন করা হয়।এদিন পূর্ব- পশ্চিম মেদিনীপুর জেলা থেকে প্রায় ২০০ জন  ব্যাংক মিত্রা উপস্থিত ছিলেন।

Related News

Also Read