Select Language

[gtranslate]
১৫ই চৈত্র, ১৪৩২ রবিবার ( ২৯শে মার্চ, ২০২৬ )

ভোট প্রচার করলেন  অনির্বাণ গাঙ্গুলী।

প্রদীপ কুমার সিংহ :- দক্ষিণ চব্বিশ পরগনা নির্বাচন হতে এক মাস বাকি আছে এখনো কিন্তু প্রত্যেক রাজনৈতিক দলের প্রার্থী ও নেতাকর্মীরা নিজেরাই ভোট প্রচার করতে ব্যস্ত। মঙ্গলবার সকালে এমনই দৃশ্য দেখা গেল দক্ষিণ ২৪ পরগনা জেলার সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত খেয়াদহ গ্রাম পঞ্চায়েত অঞ্চলে যাদবপুর লোকসভার বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলী ভোট প্রচার করলেন।

সাংবাদিকদের তিনি বলেন ভোটের সন্ত্রাস তৃণমূল কংগ্রেসের সিগনেচার।
সন্ত্রাসমুক্ত ভোটের আশ্বাস নিয়ে সোনারপুর উত্তর বিধানসভা এলাকার খেয়াদহ দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের রুমঝুম পার্ক এলাকায় নির্বাচন। প্রখর রোদের হাত থেকে বাঁচতে বিজেপি কর্মীরা এদিন দলীয় সিম্বল দেওয়া ছাতা এবং টুপি ব্যবহার করেন। যে কোনো নির্বাচন এলে এই এলাকায় বারবার সন্ত্রাসের অভিযোগ ওঠে। বারবার এখানে আক্রান্ত হয়েছেন বিজেপি কর্মীরা। খুনের ঘটনাও ঘটেছে। বহু বিজেপি কর্মী এখনো ঘরছাড়া। এবার সন্ত্রাসবিহীন ভোটের আশ্বাস দিলেন বিজেপি প্রার্থী। তার দাবি নির্বাচন কমিশন এই বিষয়টি সুনিশ্চিত করবে। এই এলাকার অনুন্নয়ন নিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করেন তিনি।

তিনি এও বলেন বিজেপি শাসিত রাজ্যের কোন সন্ত্রাস হয় না ভোটের সময়। একমাত্র পশ্চিমবাংলা যখন ভোট হয় তখনই সন্ত্রাসের বাতাবরণ তৈরি হয়।

Related News

Also Read