Select Language

[gtranslate]
১৪ই চৈত্র, ১৪৩২ শনিবার ( ২৮শে মার্চ, ২০২৬ )

মায়ের মুখাগ্নি করার পর আত্মঘাতী  ছেলে

মায়ের মুখাগ্নি করে আত্মঘাতী হলো ছেলে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ১ ব্লকের উত্তর গামারতলিয়া গ্রামে শুক্রবার। স্থানীয় সূত্রে জানা গেছে উত্তর গামারতলিয়া গ্রামের বাচ্চু দলাই (২৪)এর মা প্রয়াত হন শুক্রবার দুপুরে। সন্ধ্যায় স্থানীয় শ্মশানে মায়ের শেষকৃত্য সম্পন্ন করতে নিয়ে যায়। সেখানে মায়ের চিতায় মুখাগ্নি করে চলে যায়। তারপর তাকে খুঁজে পাওয়া যায়নি।

শ্মশান যাত্রীরা বাড়ি ফেরার সময় দেখতে পায় শ্মশান থেকে কিছু দূরে একটি গাছে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে। তড়িঘড়ি তাকে ফাঁসি থেকে নামিয়ে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। স্থানীয় সূত্রে জানা গেছে যুবক উড়িষ্যায় বিয়ে করেছিল। স্বামী স্ত্রীর ঝগড়ার কারণে তার স্ত্রী বাপের বাড়ি উড়িষ্যায়  থাকতো। বাচ্চু তার মায়ের সঙ্গে থাকতো। শুক্রবার তার মায়ের মৃত্যু হয়। সেই শোক এবং হতাশা সহ্য করতে না পেরে আত্মঘাতী হয়েছে বলে পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Related News

Also Read