রবিবার বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার কাঁথি নগর মণ্ডলের উদ্যোগে “রাম মন্দিরের” ভূমি পূজন দিবস উপলক্ষে কাঁথি পোস্ট অফিস মোড়ে পথচলতি মানুষের হাতে লাড্ডু বিতরণ করা হয়।
এদিনের কর্মসূচীতে উপস্থিত ছিলেন কাঁথি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সৌমেন্দু অধিকারী,কাঁথি সাংগঠনিক জেলার সহ সভাপতি অসীম মিশ্র,জেলা মহিলা মোর্চার সভানেত্রী ঘনশ্যামলা দাস,কাঁথি পৌরসভার কাউন্সিলর তাপস দলাই সুশীল দাস প্রমুখ ।
উল্লেখ্য গত ২০২০ সালের ৫ অগাস্ট, বুধবার রাম মন্দিরের ভূমি পূজা হয় ।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্দিরের ভিত্তির ইট স্থাপন করেছেন।


Post Views: 102





