বিদ্যুৎ বা পাওয়ার সাপ্লাই আমাদের সকলের জীবনে বিশেষ গুরুত্বপূর্ন। বিদ্যুৎ না থাকলে আমাদের ভবিষ্যত অন্ধকার। তাই বিদ্যুৎ এর উন্নতি সাধনের ক্ষেত্রে আরো ডেভালপ করার জন্যে বাইপাসের ধারে স্বভূমির রাজকুটির অনুষ্ঠিত হলো এক দিনের বেঙ্গল
পাওয়ার কনক্লেভ। পশ্চিমবঙ্গ সরকার ও ইম্মা ( IEEMA) র যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো এই
সন্মেলন। এই সন্মেলন উদ্বোধনে উপস্থিত ছিলেন ieema র পূর্ব ভারতের চেয়ারম্যান দেবেশ গোয়েল, ieema র ডিরেক্টর চারু মাথুর,
Ieema র ভাইস প্রেসিডেন্ট সুনীল সিংহভি, ieema র প্রেসিডেন্ট হামজা আর্সিওয়ালা,
ডি ভি সি চেয়ারম্যান আর এন সিংহ, ieema র মেম্বার সিদ্ধার্থ ভূতরিয়া সহ আরো অনেক। ছিলেন বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। সকলেই রাজ্য বিদ্যুতের উন্নতি সাধনের ক্ষেত্রে এই একদিনের সন্মেলন কে সাধুবাদ জানায়।






