ইন্দ্রজিৎ আইচ:-সুন্দরবন- গঙ্গাসাগর এলাকার একটি পিছিয়ে পড়া জায়গার নাম হলো রুদ্র নগর বিশালাক্ষী পল্লী উন্নয়ন সমিতি। প্রতিবছর ঝড় বৃষ্টি সহ ভয়ঙ্কর প্রকৃতির তান্ডবে তছনছ হয়ে যায় এখানকার মানুষের জীবন যাত্রা, নষ্ঠ হয়ে যায় ঘরবাড়ি থেকে আসবাব এমন কি দরকারি সব জিনিসপত্র। ইতিমধ্যে ২০১৯ এ বুলবুল, ২০২০ তে আইলা ও ২০২১ এ আমফান তাদের সব শেষ হয়ে গেছে।
পুজো আর মাত্র কদিন বাকি। কিন্তু এই প্রান্তিক মানুষদের কথা ভোলেন নিই রাজারহাট নিউ টাউন সিটি সেন্টারের উল্টোদিকে ক্লাব টাউন গেটওয়ে ওয়েলফেয়ার এসোসিয়েশনের কর্মকর্তারা।
তাদের এই কমপ্লেক্সে ১১০ টি পরিবার থাকেন।
তাঁরা এই প্রথমবার দুর্গা পুজো করছেন। সম্পূর্ণ মহিলাদের উদ্যোগে মহিলা পরিচালিত এই পুজোয় তারা ভেবেছেন এই শারদ উৎসবে আনন্দের পাশাপাশি কিছু গরিব ও প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানোর। তাই তারা ব্রত নিয়েছেন সমাজে পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর। আজ সেই উদ্যোগ সুসম্পন্ন হলো।

আজ সকালে এই ক্লাবটাউনে সাগরদ্বীপ অঞ্চলের রুদ্রনগর- বিশালাক্ষী পল্লীর উন্নয়ন সমিতির দুই প্রতিনিধি সুখেন্দু জানা ও স্বাগতা ভূঁইয়ার হাতে কিছু অর্থ সাহায্য করলেন এই গেটওয়ে ওয়েলফেয়ার। এই আর্থিক সাহায্যের একটি চেক তুলে দিলেন হিডকোর চেয়ারম্যান দেবাশিস সেন ও তার সহধর্মিনী ও অধ্যাপিকা উর্মিলা সেন।
উপস্থিত ছিলেন ক্লাবটাউন গেটওয়ের প্রেসিডেন্ট শ্যামশ্রী দাসগুপ্ত ও সম্পাদক কল্যাণী রায়। আজ উপস্থিত এই দুই অতিথি দেবাশিস সেন ও উর্মিলা সেন কে তারা বরণ করে নেন ক্লাব টাউন পুজো উদ্যোগতারা।
প্রদীপ জ্বালিয়ে শ্রী সেন ও শ্রীমতি সেন সূচনা করেন এই অনুষ্ঠানের। পাশাপাশি এই ক্লাব টাউনের এই প্রথম পুজোয় এই গরীব মানুষের পাশে দাঁড়ানোর শুভ উদ্যোগ এর জন্য ধন্যবাদ ও অভিনন্দন জানায় এই দুই সম্মানীয় অতিথি।
এক সাংবাদিক সম্মেলনে ক্লাবটাউন গেটওয়ে র সম্পাদিকা কল্যাণী রায় জানালেন এই প্রথম পুজো আমাদের। নানা ধর্মের নানা বর্ণের মানুষ এই ক্লাব টাউন এ বসবাস করেন। সকলেই আমরা পুজোর চারদিন এখানেই খাওয়াদাওয়া করবো ও প্রতিদিন হবে নিরামিষ খাবার।
পাশাপাশি নানা সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন প্রতিযোগিতা হবে। এই সংস্থার প্রেসিডেন্ট শ্যামশ্রী
দাসগুপ্ত জানালেন আমরা সবসময় আনন্দের পাশাপাশি গরীব মানুষের কথা ভাবি। তাই এই প্রথমবার পুজোয় এই উদ্যোগ নিলাম আমরা। আমাদের
প্রথম বারের পুজোয় প্রতিমার রূপ দান করেছেন অমর পাল। সবমিলিয়ে প্রান্তিক মানুষের সাহায্য ও তাদের পাশে দাঁড়ানোর পাশাপাশি ক্লাবটাউন গেটওয়ে মেতে উঠলো তাদের প্রথম শারদ উৎসবে।সমগ্র অনুষ্ঠানটি পরিকল্পনা ও ভাবনায় ছিলেন
বিশ্বরঞ্জন চৌধুরী।






