Select Language

[gtranslate]
১৩ই চৈত্র, ১৪৩২ শুক্রবার ( ২৭শে মার্চ, ২০২৬ )

আড়ম্বরের সাথে আজ অনুষ্ঠিত হলো আদ্যাপিঠে ২০০০ কুমারী পুজো

ইন্দ্রজিৎ আইচ

দক্ষিনেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠ  শুক্রবার সকাল ৭ টা থেকে ৯ টা পর্যন্ত ২০০০ শিশু কন্যার কুমারী পুজো সুসম্পন্ন হলো।
এই কুমারী পুজো সম্পর্কে এই আদ্যাপীঠ মন্দিরের প্রধান ব্রহ্মচারী মুরাল ভাই এক সাংবাদিক সম্মেলনে জানালেন
অন্নদা ঠাকুর ১৩২৭ সালে প্রথম বাসন্তী রাম নবমীর শুভ প্রভাতে ২৮ টি আসন, ২৮ টি পুজোর থালা, ২৮ টি কুমারীকে
আদ্যমা জ্ঞ্যানে পুজো করেন।

 

সেই কুমারী পুজোয় কুমারী বাড়তে বাড়তে আজ ২০০০ জনের কুমারী পুজো হচ্ছে।
জাতী, ধর্ম, বর্ন নির্বিশেষে এই কুমারী পুজো প্রতিবছর নিয়ম মেনে এই আদ্যাপিঠে হয়ে চলেছে। আজ এই পুজো
উপলক্ষে বহু ভক্ত সমাগম হয়েছিলো দক্ষিণেস্বর আদ্যা মায়ের মন্দিরে । ভক্তদের জন্য ভোগ বিতরণ করা হয়। সব মিলিয়ে এই পুজো ছিলো খুব জাঁকজমক পূর্ণ।

Related News

Also Read