বর্ষাকাল নামার আগেই দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়া খাল সংস্কারের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করলো সাধারন মানুষ।
জানা গেছে পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার কালিকা খালির অন্তর্গত কামারদা থেকে পিয়াদা পর্যন্ত খাল দীর্ঘদিন সংস্কার হয়নি। অভিযোগ এর কারণে এলাকায় চাষবাসের অসুবিধা হয় দীর্ঘদিন ধরে, বারবার বিভিন্ন দপ্তরে জানিও কোন সুরাহা না হয়নি।

এই উদাসীনতার অভিযোগে এবং অবিলম্বে সংস্কার কাজ করার দাবিতে বুধবার সকালে নন্দকুমার থানার কামারদা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় আশেপাশের কয়েকটি গ্রামের মানুষজনেরা পথ অবরোধে সামিল হয়।

জানা গেছে বেশ কিছুক্ষন সময় ধরে চলা এই অবরোধের পর জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে নন্দকুমার থানার ওসি সহ পুলিশ বাহিনী।
অবরোধকারীদের সঙ্গে কথা বলে অবশেষে সমস্যা সমাধানে আশ্বাস দিলে অবরোধকারীরা অবরোধ তুলে নেয়, নন্দকুমার থানার পুলিশ বেশ কিছু সময়ের মধ্যে যান চলাচল স্বাভাবিক করে।






