কালিন্দী সাবেক ওয়েলফেয়ার যুব গোষ্ঠীর ঈদ উপলক্ষে সম্প্রীতি উৎসবে নতুন বস্ত্র উপহার ও পুরস্কার বিতরণ। ঈদ উপলক্ষে এক সম্প্রীতির উৎসব অনুষ্ঠিত হলো পূর্ব মেদিনীপুর জেলার রামনগর ২ ব্লকের কালিন্দী থানাবেড় ময়দানে।কালিন্দী সাবেক ওয়েলফেয়ার যুব গোষ্ঠীর ৫ দিন ধরে নানান অনুষ্ঠানে আয়োজন করে।
অনুষ্ঠানের শেষ দিনে কালিন্দী সাবেক ওয়েলফেয়ার যুব গোষ্ঠীর সম্প্রীতি উৎসবে উপস্থিত থেকে শুভেচ্ছা বিনিময় করলেন রামনগর ১ পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার। ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় সফলদের হাতে পুরস্কার ও বস্ত্র উপহার তুলে দেন তিনি।পবিত্র ঈদ উপলক্ষে কালিন্দী সাবেক ওয়েলফেয়ার যুব গোষ্ঠীর উদ্যোগে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য সম্প্রীতির উৎসব। এলাকার বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে একত্রিত করে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের বার্তা ছড়িয়ে দিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্য উপদেষ্টা মুস্তাক আলী খান,। অনুষ্ঠানে আজ শেষ দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীপক সার, যিনি রামনগর ১ পঞ্চায়েত সমিতির সদস্য। তাঁর উপস্থিতি অনুষ্ঠানকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে। তিনি তাঁর বক্তব্যে বলেন, “ঈদ শুধু মুসলিম সম্প্রদায়ের উৎসব নয়। এটি সকলের মধ্যে ভালোবাসা, শান্তি ও সম্প্রীতির বার্তা বহন করে। এই ধরনের আয়োজন সমাজে ঐক্য গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়।” অনুষ্ঠানস্থল কালিন্দী থানাবেড়ে ময়দানে দিনভর নানা সাংস্কৃতিক অনুষ্ঠান, সঙ্গীত পরিবেশন ও সামাজিক কার্যক্রমের আয়োজন করা হয়।
ছোট থেকে বড় সকল বয়সের মানুষ এতে অংশগ্রহণ করে উৎসবকে প্রাণবন্ত করে তোলে। আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়, প্রতিবছরের মতো এ বছরও তারা ঈদ উপলক্ষে এই সম্প্রীতি উৎসবের আয়োজন করেছে। যার মূল উদ্দেশ্য হলো সকল সম্প্রদায়ের মানুষকে একত্রিত করে পারস্পরিক সম্পর্ককে আরও মজবুত করা।স্থানীয় বাসিন্দাদের ব্যাপক উপস্থিতি ও উৎসাহে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়। এই উদ্যোগ নিঃসন্দেহে এলাকায় সম্প্রীতি ও ঐক্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।
অনুষ্ঠানের শেষ দিনে সাংস্কৃতিক মঞ্চে উপস্থিত ছিলেন মুখ্য উপদেষ্টা মুস্তাক আলী খান ও সহিদার মল্লিক, কাঁথি ১ পঞ্চায়েত সমিতির বিরোধী দল নেতা আমিন সোহেল, কালিন্দী পঞ্চায়েত প্রধান রুকসানা পরভিন, সংস্থার যুগ্ম সম্পাদক সেক আকিল মহম্মদ,সেক ইলিয়াস মহম্মদ ,শিক্ষক অশোক প্রধান প্রমূখ।





