যদি কেউ বেশি লাফালাফি করে, ৪ তারিখের পর রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে কিন্তু ডিজেও বাজবে নন্দীগ্রামে।বুধবার নন্দীগ্রামে কর্মী সভায় যোগ দিয়ে হুঙ্কার দিয়েছেন তৃনমূলের সর্ব ভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
নন্দীগ্রামে এবার তৃণমূলের বাজি একদা শুভেন্দু-ঘনিষ্ঠ বলে পরিচিত পবিত্র কর।তাকে জেতানোর আহ্বান জানিয়ে
অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন নন্দীগ্রাম মা মাটি মানুষের ঘাঁটি, ২০২১ নির্বাচনের ফলাফল এখনও আদালতে আটকে। আমরা এখানে এমন একজনকে প্রার্থী করেছি যে আপনাদের সাথে থাকবে, শুভেন্দু অধিকারীর মতো না যে এখানে থাকেই না।
শুভেন্দু অধিকারীকে তীব্র কটাক্ষ করে অভিষেক বলেন নন্দীগ্রামের বিধায়ক অন্ন বস্ত্র বাসস্থানের রাজনীতি করেন না। শুধু গেরুয়া পতাকা আর জয় শ্রী রাম!আপনারা যারা প্রচারে বেরোচ্ছেন তারা মানুষের সাথে কথা বলুন। তাদের কি চাই? সেই তালিকা তৈরি করুন’।
তিনি বললেন, “আপনারা পবিত্র করকে জেতান তাহলে প্রতি বছর এখানে সেবাশ্রয় ক্যাম্প হবে। প্রত্যেক গ্রাম পঞ্চায়েতে একটি করে ক্যাম্প প্রতি ব্লকে দুটি করে মডেল ক্যাম্প করা হবে
অভিষেক বলেন রাজ্য সরকার করবে দুয়ারে স্বাস্থ্য আর পবিত্র কর করবে সেবাশ্রয়। দুটোই এক।
বলেছেন চিন্তা করবেন না, আমি নন্দীগ্রামের দায়িত্ব নিচ্ছি। আমি সব নজরে রাখছি।
যদি তারা সিবিআই নোটিশ আনেন, সাবধান করে দিচ্ছি, আপনাদের ছুঁড়ে ফেলে দেওয়া হবে। মনে রাখবেন এটা আমাদের দ্বিতীয় স্বাধীনতার লড়াই ।





