Select Language

[gtranslate]
১১ই চৈত্র, ১৪৩২ বুধবার ( ২৫শে মার্চ, ২০২৬ )

শুভেন্দুর লক্ষ্য ১৭৭:রামনগর থেকে হতাশ হয়ে বাড়ি ফিরলো কর্মীরা

 

গত ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির নেতা-নেত্রীরা স্লোগান তুলেছিলেন “অব কি বার ২০০ পার” ।  এবার ২০২৬ সালের নির্বাচনের ঢাকে কাঠি পড়ে গেলেও বিজেপির দিল্লী থেকে কলকাতার মায় রাজ্যের কোন প্রান্তের নেতারাই আর বলছেন না “অব কি বার ২০০ পার” ।আর এই রাজ্যের বিজেপির হয়ে একমাত্র যিনি বলেন সেই রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বললেন। তবে ২০০ সিট পার করার বললেন না ! রামনগরের সভা থেকে শুভেন্দু বাবু বললেন এবারে ১৭৭-এর নীচে নামবে না !

গতবার নির্বাচনে ২০০ পার করার দাবি জানিয়ে মাত্র ৭৭-এ থমকে গেছিলো বিজেপি । এবার সর্বাধিক ১৭৭ বলায় দলীয় কর্মী সম্মেলনে আসা বিজেপি কর্মীরাই প্রশ্ন করছেন দলের বিধায়ক সংখ্যা ৫০ পার করবে তো?

রামনগর দুই ব্লকের বালিসাই স্কুল ময়দানে বুধবার সকালে রামনগরে বিজেপি প্রার্থী চন্দ্র শেখর মন্ডলের সমর্থনে কর্মিসভা করেন শুভেন্দু অধিকারী। সেখানে দলীয় কর্মীদের চাঙ্গা করতে সেই পুরানো মেজাজেই রাজ্য বিধানসভার বিরোধী দলনেতার মুখে উঠে আসে ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনারের তত্ত্ব। তাঁর কথায়, প্রথম রাউন্ড ব্রেকফাস্ট। তাতে গিয়েছে ৫৮ লক্ষ। লাঞ্চে গিয়েছে ৭ লক্ষ। এখনও ডিনার হয়নি।” এর সঙ্গেই তাঁর নতুন সংযোজন, “সন্ধ্যাবেলা লিকার চা আর চিনাবাদাম হয়েছে। তাতে ৩২ লক্ষের মধ্যে ১৪ লক্ষ চলে গিয়েছে। আরও বাকি কত? ২৮ লক্ষ।তাহলে এই মুহূর্তে কত গিয়েছে?

শুভেন্দু বাবু বলেছেন কর্মীরা উজ্জ্বিবিত হয়েছে।কিন্তু সেই উত্তেজনা বেশীক্ষন স্থায়ী হয়নি । কারন লক্ষ্য মাত্রা যে ১৭৭ ! শুভেন্দু বাবুর ভাষন চলাকালীনই শুরু হয়ে যায় ফিসফাস। কারন ২০০ পার করার লক্ষ্যে ঝাঁপিয়ে যদি ৭৭ আসে,তবে সর্বাধিক ১৭৭ আসন মানে দল কত আসনে জিতবে তাই নিয়েই ঘোর সংশয় দেখা দিলো কর্মীদের মনে

Related News

Also Read