প্রদীপ কুমার সিংহ
বারুইপুরে মুখ্য পোস্ট অফিসে গ্রামীণ ডাকসেবকের পরীক্ষার জন্য মাধ্যমিক পরীক্ষার এডমিট ও মার্কশিট জাল সংসাপত্র দিতে গিয়ে ধরা পড়ে শ্রীঘরে যুবক। বারুইপুর থানার পুলিশের হাতে গ্রেফতার এক যুবক। ধৃতের নাম সুশান্ত দাস। বাড়ি কোচবিহারের মেখালিগঞ্জ থানা এলাকায়।
পোস্ট অফিস সূত্রে খবর সোমবার বারুইপুর পোস্ট অফিসে গ্রামীণ ডাক সেবকের পরীক্ষার ছিল। সেখানে সুশান্ত দাস পরীক্ষা দিতে আসে। তার মাধ্যমিকে এডমিট কার্ড ও মার্কশিট দেখে পোস্ট অফিসের কর্মীরা দেখে মার্কশিটে সব কটা বিষয়ে ৯৫% এর ওপর নাম্বার ছিল। তখন তাদের সন্দেহ হয়। সুশান্ত দাস কে ওই কর্মীরা জিজ্ঞাসা করলে উনি আমতা আমতা করেন। তখন পোস্ট অফিসে কর্মীরা বারুইপুর থানায় খবর দেয় বারুইপুর থানার পুলিশ গিয়ে সুশান্ত দাস কে আটক করে থানায় নিয়ে আসে।
পুলিশ জানিয়েছে, ওই যুবক স্মাতক বলে দাবি করেছে। কাগজে গ্রামীণ ডাকসেবকের পরীক্ষার বিজ্ঞাপন দেখে বারুইপুর মুখ্য ডাকঘরে এসেছিল ওই যুবক। তথ্য পরীক্ষা করতে গিয়ে দেখা যায় জাল সংশাপত্র নিয়ে সে এসেছে। ওই যুবক পুলিশ এর জিজ্ঞাসাবাদে জানিয়েছে ঝাড়খন্ডের এক আইনজীবীর কাছ থেকে বেশ মোটা টাকা দিয়ে ওই সংশাপত্র নিয়ে এসেছে। পুলিশ এই তথ্য খতিয়ে দেখছে। এর কাছ থেকে বেশ কিছু জাল সংশাপত্র পাওয়া গিয়েছে।
ধৃতকে মঙ্গলবার বারুইপুর মহাকুমা আদালতে তোলা হয়। পুলিশ ধৃত ব্যক্তিকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য মহামান্য বিচারকের কাছে আবেদন করে।





