উই কেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ক্লাব সম্পূর্না ও দীঘা মোড় সার্বজনীন দুর্গোৎসব কমিটির পরিচালনায় চতুর্থ রক্ত দান শিবির অনুষ্ঠিত হলো এগরা শীতলা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে। রমজান মাস ও ভোটের বাজারে ব্লাড সেন্টার গুলো রক্ত শুন্য। রক্ত না পেয়ে ফিরে যাচ্ছে থ্যালাসেমিয়া রোগির, গর্ভবতী মা সহ অন্যান্য রোগীরা ।
সেই শুন্যতা কিছু টা মেটানোর জন্য এই রক্ত দান শিবির।এই শিবিরে মোট ২৫ জন রক্ত যোদ্ধা রক্ত দান করেন। রক্ত সংগ্রহ করে এগরা ব্লাড ব্যাংক।বাসন্তী পূজা উপলক্ষে এই প্রথম রক্ত দান শিবির অনুষ্ঠিত করলো ক্লাব সম্পূর্না। উই কেয়ার ফাউন্ডেশন রক্ত দান এর মতো বিষয় গুলো তে ক্লাব গুলো কে এগিয়ে আসতে সচেতনতা বৃদ্ধি করতে সহায়তা করেছে।
রক্ত দান শিবির অনুষ্ঠিত করার মাধ্যমে ক্লাব সম্পূর্না র সমাজের কাছে এটি একটি নতুন বার্তা প্রেরন করলো।ক্লাব সম্পূর্না ক্লাবের সম্পাদিকা ধন্যবাদ জানান সমস্ত রক্ত যোদ্ধা দের। সংগঠন র পক্ষ থেকে উজ্জয়িনী ব্যানার্জি ও সম্পাদক বিশ্বজিৎ নাথ ধন্যবাদ জানান উই কেয়ার ফাউন্ডেশন সহযোগী যোদ্ধা সম্পূর্না ক্লাবের সকল সদস্যা দের।




