Select Language

[gtranslate]
৫ই চৈত্র, ১৪৩২ বৃহস্পতিবার ( ১৯শে মার্চ, ২০২৬ )

ব্যান পিরিয়ড কাটিয়ে ছন্দে ফেরার অপেক্ষায় মৎস্যজীবীরা

সমুদ্রে মাছ ধরতে যাওয়ার ব্যান পিরিয়ড কাটিয়ে ছন্দে ফেরার অপেক্ষায় পূর্ব মেদিনীপুর জেলার দিঘা, শংকরপুর, মান্দারমনি, তাজপুর সহ উপকূলবর্তী এলাকার মৎস্যজীবীরা।আগামী ১৪ জুন উঠে যাচ্ছে মাছ ধরার নিষেধাজ্ঞার নির্দেশ। তাই স্মুদ্রে নামার শেষ মুহূর্তের ব্যস্ততা তুঙ্গে পূর্ব মেদিনীপুর মৎস্যজীবী মহলে।উল্লেখ্য  মৎস্য প্রজননের জন্য প্রতি বছর ১৫ এপ্রিল থেকে ১৪ জুন এই দু’মাস সমুদ্র ও নদীতে […]

দীঘায় ভেসে এলো মৃত ডলফিন

ফের দীঘায় ভেসে এলো মৃত ডলফিন। আজ বৃহস্পতিবার দুপুরে ওল্ড দীঘার সমুদ্র সৈকতে ভেসে এলো এক বৃহদাকার মৃত ডলফিন। মৃত ডলফিন ভাবিয়েছে সমুদ্র বিজ্ঞানী ও বনদপ্তর কে। মৃত ডলফিন কে উদ্ধার করে বনদপ্তরের কর্মীরা ময়না তদন্তের পর মাটিতে পুঁতে দেয়। মৃত ডলফিন দেখতে বহু পর্যটক ভিড় জমায়। স্থানীয় মানুষের অনুমান কোন কিছুতে ধাক্কা লেগে মৃত্যু […]

দীঘার সমুদ্রে তলিয়ে যাওয়া যুবকে উদ্ধার

প্রশাসনের নিষেধাজ্ঞ অমান্য করে দীঘার সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে যাওয়া যুবককে নুলিয়া অভিজিৎ পাত্রের তৎপরতায় প্রাণ বাঁচল। আজ বুধবার দুপুরে ওল্ড দীঘার স্নান ঘাটে এক পর্যটক স্নানে নেমে তলিয়ে যায়। অন্যরা দেখতে পেয়ে চিৎকার করলে কর্তব্যরত  নলিয়া অভিজিৎ পাত্র দৌড়ে এসে লাইভ টিউব ভাসিয়ে সমুদ্র থেকে তলিয়ে যাওয়া পর্যটককে উদ্ধার করে। রেমালের দাপট চলে […]

রথযাত্রার প্রাক্কালে দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন!‌

পূর্ব মেদিনীপুর জেলার সৈকত শহর দিঘায় পুরীর আদলে তৈরি করা হচ্ছে জগন্নাথ মন্দির। চলতি বছরে এপ্রিল মাসে মন্দিরটির উদ্বোধন হবে বলে ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘোষনার পর  তোড়জোড় পড়ে প্রশাসনিক মহলে। কিন্তু লোকসভা নির্বাচনের ঘোষনা হওয়ায় থমকে যায় উদ্বোধনের কাজ। নির্বাচনী প্রচারে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান দিঘার জগন্নাথ মন্দিরে নির্মাণ কাজ প্রায় […]

দীঘায় বেড়াতে এসে মৃত্যু হল  পর্যটকের

দীঘায় বেড়াতে এসে মৃত্যু হল এক  পর্যটকের। জানা গেছে হাওড়া থেকে সপরিবারে বেড়াতে এসেছিলেন সান্তনু হাজরা (৫৫)।রবিবার হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে তাকে পরিবারের লোকেরা দীঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসক সেখানে তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠায়। মৃত্যুর সঠিক কারণ জানাতে পারিনি চিকিৎসক। […]

দিঘা থেকে হলদিয়া অবধি জারি  কড়া সর্তকতা

ধেয়ে আসছে প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল। তার আগাম সতর্কবার্তা হিসেবে দিঘায় প্রশাসনের তরফে শুরু হয়েছে মাইকিং। শনিবার রাত থেকেই উত্তাল হয়েছে নদী ও সমুদ্র।যেকোন অবস্থায় পরিস্থিতি সামলে নিতে চূড়ান্ত তৎপরতা পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের। ইতিমধ্যেই দিঘা উপকূল পরিদর্শন করে গেলেন পূর্ব মেদিনীপুর জেলার সভাধিপতি উত্তম বারিক।দিঘায় সকাল থেকে দিঘা-সহ জেলার উপকূলবর্তী এলাকায় চলছে মাইকিং। দিঘা […]

পর্যটকদের সমুদ্র স্নানে নিষেধাজ্ঞা জারি!

শনিবার ভোররাত থেকেই জেলার সব জায়গায় অল্প-বিস্তর শুরু হয়েছে বৃষ্টি। সব মিলিয়ে বিপর্যয় মোকাবিলায় প্রস্তুত পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন।২৫টি বিডিও অফিসেই খোলা হয়েছে দুর্যোগ মোকাবিলা দফতর। চলছে বিশেষ নজরদারি। পাশাপাশি সতর্ক করা হয়েছে নদী ও সমুদ্রের ধারে থাকা মানুষজনকে।সমুদ্রে নামতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে পর্যটক ও মৎস্যজীবীদের। শক্তি বাড়িয়ে ক্রমশ উপকূলের দিকে ধেয়ে আসছে প্রবল […]

রেমানের প্রভাবে দিঘার সমুদ্রে চলছে জলোচ্ছ্বাস

1ঘুর্নিঝড় রেমানের প্রভাবে  পূর্ব মেদিনীপুর জেলার সৈকত শহর দিঘার সমুদ্রে চলছে জলোচ্ছ্বাস। সকাল থেকেই বড় বড় ঢেউ আছে করছে দিঘা উপকূলে। গাড়োয়াল টপকে রীতিমতো ঢেউ আছড়ে পড়ছে রাস্তায় । আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী রেমান প্রভাব ফেলতে পারি পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়। আজ ষষ্ঠ দফার নির্বাচন। একদিকে দিঘা প্রায় পর্যটক শূন্য থাকলেও […]

২৩-২৫মে-এর মধ্যে দিঘায় মিলবে না কোনও হোটেল! চিন্তায় পর্যটকরা

ষষ্ঠ দফার নির্বাচন আগামী ২৫ মে অর্থাৎ শনিবার। কিন্তু ২৩ থেকে ২৫ মে-এর মধ্যে পূর্ব মেদিনীপুর জেলার সৈকত শহর দিঘাতে বুকিং নেবে না কোনও হোটেল। শনিবার পূর্ব মেদিনীপুরের অন্তর্গত কাঁথি, তমলুক লোকসভা  আসনের নির্বাচন। সেই কারণেই প্রশাসনের তরফে ২৩ তারিখ সমস্ত হোটেল খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। ২৫ তারিখ পর্যন্ত কোনও বুকিং নেওয়া যাবে না। […]

সমুদ্রের হঠাৎ জলোচ্ছ্বাস দেখে খুশি পর্যটকেরা।

তীব্র গরমের মধ্যেও  পূর্ব মেদিনীপুর জেলার সৈকত শহর দিঘায় বেড়াতে আসা পর্যটকেরা খুশী।খুশী কারন সমুদ্রের বিশাল বিশাল জলোচ্ছ্বাস । গোটা বাংলা এখন তীব্র দাবদাহে পুড়ছে। প্রচণ্ড গরমে নাজেহাল অবস্থা মানুষজনের। হাহাকার দেখা দিয়েছে, কবে আসবে বৃষ্টি?‌ এই পরিস্থিতিতে আজ, মঙ্গলবার সকাল থেকে আকাশ মেঘে ঢেকে গিয়েছে। বইছে ঠাণ্ডা বাতাস। কিন্তু বৃষ্টির দেখা নেই। গরমে যাঁরা […]