Select Language

[gtranslate]
৫ই চৈত্র, ১৪৩২ বৃহস্পতিবার ( ১৯শে মার্চ, ২০২৬ )

টিটিএফ কলকাতা ২০২৪-এ  এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল।

ইন্দ্রজিৎ আইচ :- কর্ণাটক পর্যটন, তার প্রাণবন্ত ঐতিহ্য, সমৃদ্ধ সংস্কৃতি, শ্বাসরুদ্ধকর বন্যপ্রাণী, আদিম সৈকত এবং রোমাঞ্চকর দুঃসাহসিক কার্যকলাপের জন্য পরিচিত। টিটিএফ কলকাতা ২০২৪-এ তারা তাদের কার্যকলাপের জন্য চর্চার বিষয়বস্তু হয়ে উঠতে পেরেছে। ১২ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। চিত্তাকর্ষক ১০০- বর্গ-মিটার স্ট্যান্ডের মাধ্যমে বিভিন্ন অফারগুলিকে প্রচার করার জন্য […]

দুশো কেজির ভেলিয়া ভোলা মাছ দীঘা মোহনায়

ফের দীঘা মোহনায় এল তেলিয়া ভোলা মাছ। যার ওজন ২০০ কেজি। বিক্রি হলো ১১ হাজার টাকা প্রতি কেজি।আড়াই লক্ষ টাকায় বিক্রি হলো এই মাছটি।উড়িষ্যার একটি ট্রলারে মৎস্য শিকারের সময় ধরা পড়ে। দীঘা মোহনায় দেবেন বাবুর মাছের আড়তে বিক্রি হয়। মাছটি কেনেন কলকাতার একটি কোম্পানি।

তলিয়ে যাওয়া মহিলা পর্যটকে প্রাণে বাঁচালো নুলিয়ারা।

দিঘার সমুদ্রে গোপাল ঠাকুরকে স্নান করাতে গিয়ে তলিয়ে যাওয়া এক মহিলা পর্যটক কে প্রাণে বাঁচালো নুলিয়ারা। বুধবার দুপুরে উত্তর ২৪ পরগনার টিটাগর থেকে আশা পূজা পাল তার গোপাল ঠাকুরকে স্নান করাতে যায় দীঘার সমুদ্রে। উত্তাল সমুদ্রের ঢেউতে তলিয়ে যায় পূজা। পূজাকে তলিয়ে যেতে দেখে নুলিয়া মিলন দাস জলে ঝাঁপ দিয়ে বহু চেষ্টা করে তাকে উদ্ধার […]

দিঘা মোহনা সহ সীবিচ-এ ঘুরতে এলেন দিলীপ ঘোষ।

বুধবার সকাল সকাল দিঘা মোহনা সহ সীবিচ এবং মাছের বাজার ঘুরে বেড়ালেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। যারা মাছ কেনাবেচা করছে এবং যারা মাছ কিনতে আসছে  সেই সকল সাধারণ মানুষের সাথে  কথা বললেন তিনি। সংবাদমাধ্যমের সামনে একেবারে তিনি প্রথমেই রাজনৈতিক ব্যাপারে কোন প্রশ্ন উত্তর নয় এটা বলার পরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের  সরকারের বিরুদ্ধে কথা বলতে […]

নিখোঁজ হওয়া ৬ জন মৎস্যজীবীকে মাঝ সমুদ্র থেকে  উদ্ধার

পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ১ ব্লকের শৌলা ১ নম্বর মৎস্য বন্দর থেকে মঙ্গলবার ভোর ৫টা নাগাদ গভীর সমুদ্রে যায় কৃষ্ণসারথী নামের একটি ট্রলার। মঙ্গলবারই সকাল ১০টা নাগাদ ওই ট্রলারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দুপুর দেড়টা নাগাদ মৎস্যজীবীদের মোবাইল ‘সুইচ অফ’ বলে জানতে পারে পরিবারের লোকজন। এর পরেই কান্নার রোল পড়ে যায় মৎস্যজীবি পরিবার গুলিতে। […]

উত্তাল সমুদ্রে স্নান নেমে তলিয়ে গেল পর্যটক

প্রশাসনের নিষেধাজ্ঞা কে উপেক্ষা করে দীঘার উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেল এক পর্যটক। মহিলাদের চেষ্টায় প্রাণে বাঁচলো সেই পর্যটক। সোমবার দুপুরে দীঘার সমুদ্রে জগন্নাথ ঘাটে এক পর্যটককে তলিযেতে দেখে নুলিয়ার ঝাঁপিয়ে পড়ে পর্যটককে উদ্ধার করে। তড়িঘড়ি দীঘা স্টেট জেনারেল হাসপাতালে সেই পর্যটককে নিয়ে যায়। সেখানে চিকিৎসার পর প্রাণে বাঁচে বলে জানা গেছে।

সমুদ্রের তলিয়ে যাওয়া ৭ পর্যটককে উদ্ধার করলো নুলিয়ারা।

ভরা কোটালে মন্দারমনি তে উত্তাল সমুদ্রের তলিয়ে যাওয়া ৭ পর্যটককে উদ্ধার করে প্রাণে বাঁচালো নুলিয়ারা।শুক্রবার তিনটে নাগাদ ঝাড়খন্ড থেকে আশা এক পর্যটক দল মন্দারমনিতে সমুদ্র স্নানে নামে। সাতজন পর্যটক সমুদ্রের তলিয়ে যেতে দেখে নুলিয়ার স্পিডবোর্ড নিয়ে সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে তাদের তড়িঘড়ি করে উদ্ধার করে। পরে তাদের বড়রাংকুয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসার পর সুস্থ […]

স্ট্রীট ভেন্ডার্স ইউনিয়নের পক্ষ থেকে  ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান

পূর্ব মেদিনীপুর জেলা স্ট্রীট ভেন্ডার্স ইউনিয়নের পক্ষ থেকে দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদে’র প্রশাসকের কাছে ডেপুটেশন ও স্মারকলিপি তুলে দেওয়া হয়। প্রসঙ্গত দিঘায় পুরীর আদলে জগন্নাথ মন্দির নির্মাণের পরিকল্পনা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ২০১৮ সালে ঘোষণা অনুযায়ী ডি এস ডি এ কে জমি অধিগ্রহণের নির্দেশ দেন । ডিএসডিএ রামনগরের সৈকত শহর দিঘায় ভোগী ব্রহ্মপুর মৌজার […]

মান্দারমনিতে সমুদ্রে নেমে মৃত্যু পর্যটকের।

পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর -২ ব্লকের সৈকত নগরীট পর্যটনকেন্দ্র  মান্দারমনিতে সমুদ্রে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল এক পর্যটকের। রবিবার দুপুর একটার দিকে মান্দারমনি সি বিচের সমুদ্রে  স্নান করতে নেমে প্রবল ঢেউয়ের জন্য তলিয়ে যায় এক পর্যটক। তলিয়ে যাওয়ার পর পর্যটক জলে ডুবে যায়। কিছুক্ষণ পর উদ্ধার করে স্থানীয় হসপিটাল বালিসাইর বড়রাংকুয়া  […]

দীঘার সমুদ্রে তলিয়ে গেল স্কুল পড়ুয়া।

দীঘায় বেড়াতে এসে সমুদ্রে তলিয়ে গেল স্কুল পড়ুয়া। আজ শুক্রবার সকাল ৯ টা নাগাদ ওল্ড দিঘার জগন্নাথ ঘাটে স্নান করতে নেমেছিল সপরিবারে। দুই ভাই সমুদ্রের তলিয়ে যাওয়ার সময় নুলিয়া এবং বিপর্যয় মোকাবেলা দল একজনকে উদ্ধার করতে পারলেও অপরজন শুভজিৎ দে (১৫)সমুদ্রে তলিয়ে যায়। উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম থেকে দীঘা বেড়াতে এসেছিল শমিক দে এর পরিবার। […]