Select Language

[gtranslate]
৬ই চৈত্র, ১৪৩২ শুক্রবার ( ২০শে মার্চ, ২০২৬ )

।। বিধায়ক কোটায় দুটি ট্রাক্টর দুই পঞ্চায়েতকে ।।

প্রদীপ কুমার সিংহ :- নিজের বিধায়ক কোটার উন্নয়নের টাকা দিয়ে বিমান বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার দুটি ট্রাক্টর এর চাবি দুই পঞ্চায়েতে প্রধানের হাতে তুলে দেন। রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের বলেন বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের উন্নয়নের টাকা দিয়ে শংকরপুর এক ও কল্যাণপুর গ্রামপঞ্চায়েতে প্রধানের হাতে দুটি ট্রাক্টরের চাবি তুলে দিলেন। উল্লেখ্য এই পঞ্চায়েত গুলিকে আগে জেলা […]

।। বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির ৫২ তম প্রতিষ্ঠা দিবস ।।

বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির ৫২ তম প্রতিষ্ঠা দিবস মঙ্গলবার দুপুরে পালিত হলো। এদিন প্রথমে সমিতির পতাকা উত্তোলন করা হয় । এই সংগঠনের থেকে শিক্ষক ও শিক্ষা স্বার্থে একগুচ্ছ দায়ী পত্র পেশ করা হয় প্রাথমিক সংসদের চেয়ারম্যানের নিকট। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি রাজ্য সাধারণ সম্পাদক গৌতম পন্ডা, সহ বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির […]

।। প্রচন্ড ভীড়ে ট্রেন থেকে ছিটকে পড়লো যাত্রী ।।

প্রদীপ কুমার সিংহ :- ট্রেন থেকে পড়ে গিয়ে এক ব্যক্তি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি । আহত ব্যক্তির নাম আজিমোল্লা সরদার (৩২)। বাড়ি কুলতলী থানার অন্তর্গত সদ্দার পাড়ার মোষমারি এলাকায়। একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত। ঘটনাটি ঘটেছে সোমবার সকাল দশটার সময় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত সূর্যপুর ও ধপধপি স্টেশনের মাঝে। ওই ট্রেনের এক […]

।। কোলাঘাটে পড়ুয়াদের হাতে তৈরী সামগ্রীর প্রদর্শনী ।।

রবিবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে টেকনো ইন্ডিয়া স্কুলের ছাত্রছাত্রীদের হাতে প্রস্তুতকরা বিভিন্ন মডেলের সম্ভার নিয়ে প্রদর্শনীর আয়োজন করা হয়। শুধুমাত্র বিজ্ঞান বিভাগের মডেল নয়,বাংলা ও হিন্দি সাহিত্যের ওপর, এছাড়া ইতিহাস,বাংলার লোকসংস্কৃতিও স্থান পেয়েছে মডেলে।বাংলা ও হিন্দি সাহিত্যের উৎপত্তি, হরোপ্পা মহেঞ্জোদারো সভ্যতা,বাংলায় হারিয়ে যাওয়া সংস্কৃতি, রোবট তৈরী,নতুন এ্যাপ তৈরী এছাড়া বিজ্ঞানের নানাবিধ বিষয় নিয়ে প্রদর্শনীর আয়োজন করা […]

।। অবমাননার জের,সুবল মান্নাকে হাইকোর্টের ১ লাক্ষি থাপ্পড় ।।

কাঁথি পৌরসভার কর্মী মহলে তাঁকে নিয়ে ক্ষোভ চরমে,এবার ক্ষুব্ধ কলকাতা উচ্চ আদালত।ভবিষ্যতে ফের আদালতের নির্দেশ অমান্য করলে চেয়ারম্যানকে হাজতবাস করতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের বেঞ্চ। গত দুই দিন ধরে কাঁথি পৌরসভার সাফাই কর্মীরা বেতনের দাবিতে চেয়ারম্যান সুবল মান্নাকে ঘেরাও করেছে,শুনিয়েছে চোর চোর চোরটা…..। এবার আরো বড় ধাক্কা।কাঁথি শহরে আবার কেউ কেউ প্রশ্ন […]

।। সারভিক্যাল ক্যান্সার ভ্যাকসিনেশন ক্যাম্প ।।

প্রদীপ কুমার সিংহ :- চিত্তরঞ্জন ক্যান্সার ইনস্টিটিউ ও রোটারি ইন্টারন্যাশনালের সহযোগিতায় বারুইপুর সমাজ উন্নয়ন কেন্দ্রে উদ্যোগে ক্যান্সার ভ্যাকসিনেশন ক্যাম্প হল। বৃহস্পতিবার দক্ষিণ চব্বিশ পরগণায় বারুইপুর থানার অন্তর্গত বারুইপুর ফুলতলায় তিন নম্বর গেটের পাশে সমাজ উন্নয়ন কেন্দ্রের অফিসে এই শিবির হয়। এই ক্যান্সার ভ্যাকসিনেশন শিবিরে ১২৫ জন মহিলা ভ্যাকসিন নেয়। এদের বয়স ৯ বছর থেকে ১৪ […]

।। প্রবল বর্ষায় উপড়ে পড়লো ৩০০ বছরের বট গাছ ।।

প্রদীপ কুমার সিংহ :- বারুইপুর শাহজাহান রোডে পুরানো প্রায় ৩০০ বছরের একটি বটগাছ গোড়া উপড়ে পড়লো। মসজিদের পাঁচিল সমেত ইলেকট্রিকের পোস্ট নিয়ে উপরে গিয়ে রাস্তায় পড়ে। যার ফলে রাস্তা বন্ধ হয়ে যায়। বারুইপুর স্টেশনে যাওয়ার শাহজাহান রোড দিয়ে যে রাস্তাটা সেই রাস্তার পুরোটাই বন্ধ হয়ে রয়েছে। এলাকার মানুষ বলছে বনদপ্তরের খবর দেওয়া হয়েছিল এই গাছটি […]

।। বারুইপুর ইলিশ উৎসবে মজলো ।।

প্রদীপ কুমার সিংহ :- আবার ইলিশ উৎসবে মজলো বারুইপুরের নাগরিক। পদ্মপুকুর ইউথ ক্লাবের পরিচালনায় এবার ইলিশ উৎসব চতুর্থতম বর্ষে পা দিল, রবিবার এই ইলিশ উৎসবের উদ্বোধন করেন বিধানসভার অধ্যক্ষ তথা বারুইপুর পশ্চিমের বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন মন্ত্রী শশী পাঁজা, বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, বিধানসভার স্টিয়ারিং কমিটির সদস্য বিধায়ক তাপস রায়, চিত্রপরিচালক তথা তৃণমূল কংগ্রেসের বিধায়ক […]

।। প্রকাশিত হলো সাইবার ক্রাইম নিয়ে সুলগ্না চৌধুরীর বই” ডার্ক ট্রাভার্স ” ।।

ইন্দ্রজিৎ আইচ :- লেখিকা সুলগ্না চৌধুরী নিজে একজন সাইবার ক্রাইম গবেষক। দীর্ঘদিন ধরে তিনি ভারতের বাইরে থাকেন। প্রবাসী বাঙালি সুলগ্না চৌধুরীর লেখা সাইবার ক্রাইম এর ওপর ৫২৪ পাতার এক অসাধারণ বই ” ডার্ক ট্রাভার্স”।সম্প্রতি প্রকাশিত হলো কলকাতা প্রেস ক্লাবে। বইটি প্রকাশ করেন সংগীত শিল্পী সুজয় ভৌমিক ও গৌরব। এক সাংবাদিক সন্মেলনে লেখিকা সুলগ্না চৌধুরী জানালেন […]

।। বারুইপুর রামনগর হাইস্কুলের ১৬৮তম প্রতিষ্ঠা দিবস ।।

দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত বারুইপুর রামনগর হাই স্কুলের ১৬৮ তম প্রতিষ্ঠা দিব স পালিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ শুভাশিস চক্রবর্তী, বারইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিভাগ সরদার, বারুইপুর পঞ্চায়েত সমিতির সভাপতি খানদাস, পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি শ্যামসুন্দর চক্রবর্তী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। রাজ্যসভার সংসদ সুভাশিষ চক্রবর্তীর তার বক্তব্যে বলেন প্রত্যেক বড় […]