Select Language

[gtranslate]
৬ই চৈত্র, ১৪৩২ শুক্রবার ( ২০শে মার্চ, ২০২৬ )

।। খড়্গপুরে চাকুরির নিয়োগপত্র দিলেন মমতা ।।

প্রদীপ কুমার মাইতি:-বৃহস্পতিবার উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুরের বিদ্যাসাগর শিল্পতালুকে কারিগরি শিক্ষা বিভাগের প্রশিক্ষণ প্রাপ্ত যোগ্য যুবক-যুবতীদের হাতে চাকরির নিয়োগ পত্র তুলে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খড়গপুর বিদ্যাসাগর শিল্প তালুকের মঞ্চ থেকে কয়েক হাজার যুবক যুবতীকে বিভিন্ন বেসরকারি সংস্থায় চাকরির নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও কৃষি ক্ষেত্রে, কারিগরি ক্ষেত্রে […]

।। নিম্নচাপের বৃষ্টির জলে ভাসল দক্ষিণ ২৪ পরগনা ।।

প্রদীপ কুমার সিংহ:-বারুইপুর, রাজপুর-সোনারপুর, জয়নগর-মজিলপুর এলাকা, চরম দুর্ভোগ মানুষের। রাতভর মুষলধারে বৃষ্টিতে ভাসল শহর থেকে গ্রামীণ এলাকা। বারুইপুর, রাজপুর-সোনারপুর, জয়নগর-মজিলপুরের একাধিক ওয়ার্ড জলমগ্ন হল। পুর নাগরিকদের ঘরে ঘরে ঢুকল জল। রাস্তাতেও কোমর সমান জল দাঁড়িয়ে। অভিযোগ, ফি বছর অতিভারী বৃষ্টি হলেই জলমগ্ন হয় পুর এলাকা। বেহাল নিকাশি ব্যবস্থা। জমা জলে ঘুরে বেড়াচ্ছে সাপ-পোকামাকড়। বাসিন্দাদের দুর্ভোগ […]

।। কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিকদের স্বাস্থ্যসাথী শিবির ।।

ইন্দ্রজিৎ আইচ:- প্রেস ক্লাব, কলকাতায় সোমবার রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত স্বাস্থ্যসাথী কার্ডের বিশেষ শিবিরে ১৩৭ জন সাংবাদিকের পরিবারের ৪০০ জনেরও বেশি সদস্যদের জন্য স্বাস্থ্যসাথী কার্ড দেওয়া হয়। কলকাতা ও পার্শ্ববর্তী জেলার সাংবাদিক ও চিত্র সাংবাদিকদের জন্য রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি এবং স্বাস্থ্য দপ্তরের উদ্দ্যোগে এই বিশেষ শিবিরের ব্যবস্থা করা হয়। শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের […]

।। রাসমণি স্কুলে অডিটোরিয়াম উদ্বোধন ।।

প্রদীপ কুমার সিংহ :- দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর রাসমণি বালিকা বিদ্যালয়ে একটি অডিটোরিয়াম উদ্বোধন হলো শুক্রবার ।উদ্বোধন করলেন বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারুইপুরে মহকুমা শাসক সুমন পোদ্দার, বারুইপুরে বিডিও সৌরভ মাঝি, দক্ষিণ ২৪ পরগনার জেলা পরিষদের অধ্যক্ষ শামীমা শেখ, উপাধ্যক্ষ জয়ন্ত ভদ্র,বারুইপুর পৌরসভার পৌরপিতা […]

।। ২৭তম বার্ষিক প্রদর্শনী ।।

ইন্দ্রজিৎ আইচ:-কলকাতার নামি ফ্যাশন ইনস্টিটিউট আইএনআইএফডি (লিন্ডসে স্ট্রীট) এ আজ থেকে শুরু হয়ে গেলো ২৭ তম বার্ষিক প্রদর্শনী। চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত। বৃহস্পতিবার সকালে এই সংস্থার বার্ষিক প্রদর্শনী উদ্বোধন করেন অভিনেত্রী আয়সী তালুকদার। আজ এক সাংবাদিক সম্মেলনে এই সংস্থার প্রধান রাফায়েল ম‍্যান টোজ জানালেন প্রতি বছর আমাদের এই বার্ষিক প্রদর্শনী হয়। আমাদের এখান থেকেই প্রতি […]

।। শিক্ষকের ভূমিকায় বারুইপুর হাই স্কুলে বিধায়ক ।।

প্রদীপ কুমার সিংহ:- ডক্টর সর্বপল্লী রাধা কৃষ্ণের ১৬০তম জন্ম দিবস উপলক্ষে শিক্ষক দিবস পালন হয় প্রতিটা স্কুল, কলেজ, শিক্ষালয়ে । সোমবার এই শিক্ষক দিবসের দিনেও বিধায়কের কাজ ফেলে নিজের স্কুলে ছুটে এসেছিলেন বিশ্বনাথ দাস। ছাত্রদের নিয়ে ক্লাসে বসে পড়সলেন জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস। বারুইপুর হাই স্কুলের ইতিহাসের শিক্ষক বিশ্বনাথ বাবু। ছাত্ররাও এদিন বিধায়ক শিক্ষককে কাছে […]

।। ভারতের সবচেয়ে বড় পাপ্পু অমিত শাহ বলেছে তৃণমূল কংগ্রেসের নেতারা ।।

দুর্নীতি নিয়ন্ত্রণে ব্যর্থ, কেন্দ্রীয় সংস্থাগুলির অপব্যবহার এবং দিল্লির আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি মোকাবেলা-সহ একাধিক বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ তুলে অভিনব পন্থায় প্রতিবাদ জানালো তৃণমূল কংগ্রেসের নেতারা। সিজিও কমপ্লেক্সের সামনে বিক্ষোভ দেখাতে গিয়ে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ঋজু দত্ত রবিবার বলেন একাধিক কারণে অমিত শাহ আজ আমাদের দেশের সবচেয়ে বড় পাপ্পু। তিনি বলেন, অমিত শাহ দুর্নীতির কথা বলেন। […]

।। সিবিআই-ইডি থেকে বারিদ বিশ্বাসদের বাঁচাতে সক্রিয় সিআইডি:সুকান্ত মজুমদার ।।

দুর্নীতির বিরুদ্ধে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই-ইডি সক্রিয় হতেই বারিদ বিশ্বাসদের মত দুর্নীতিবাজদের বাঁচাতে সক্রিয় হয়েছে সিআইডি।রবিবার তমলুকের ডিমারিতে নবান্ন চলো অভিযানের প্রস্তুতি সভায় এভাবেই রাজ্যের গোয়েন্দা সংস্থাকে তুলোধনা করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদার বলেন হঠাৎ করে জেগে উঠেছে সিআইডি।এতদিন ঘুমোচ্ছিল। বলেন যেটা জানলাম কাপ সিরাপের একজন ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এর পরেই আশংকা […]

।। তপন থিয়েটারে মিউনাসের ২৩ তম জন্মদিন পালন ।।

ইন্দ্রজিৎ আইচ:-মিউনাস নাট্য গোষ্ঠীর ২৩ তম জন্মদিন পালন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো সম্প্রতি দক্ষিণ কলকাতার তপন থিয়েটার হলে।অনুষ্ঠানের শুরুতে আলোক শিল্পী চিত্ত সরকার স্মৃতি পুরস্কার প্রদান করা হয় নাট্যকার শিবশঙ্কর চক্রবর্তী, সংগঠক অভিজিৎ সেনগুপ্ত, আলোক শিল্পী সুব্রত সরকার ও নাট্য প্রেমী দর্শক শুভ রায় কে। এই চারজনের হাতে এই সন্মান তুলে দেন এই অনুষ্ঠানের বিশেষ অতিথি […]

।। বিভিন্ন জায়গায় পুলিশ ডে পালিত হলো ।।

প্রদীপ কুমার সিংহ :- বারুইপুর পুলিশ জেলার পক্ষ থেকে বিভিন্ন জায়গায় আজ পালিত হলো পুলিশ ডে। পশ্চিমবাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশদের ৩৬৫ দিন মানুষের সেবা করে সেই উপলক্ষে ১ সেপ্টেম্বর পুলিশ ডে পালন করার সিদ্ধান্ত নেয়।। সেই মোতাবেক আজ বারুইপুর পুলিশ জেলা পক্ষ থেকে বিভিন্ন থানা দিনটি পালন করে। নরেন্দ্রপুর থানা পুলিশের পক্ষ থেকে একটি […]