Select Language

[gtranslate]
২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বুধবার ( ১০ই জুন, ২০২৬ )

গ্রেপ্তার টোটো চুরির পান্ডা বিজেপি নেতা, উদ্ধার ৭টি টোটো

প্রদীপ কুমার সিংহ

 বারুইপুরের টোটো চুরির কাণ্ডের পান্ডা বিজেপি নেতা গ্রেফতার ।১৫ আগস্ট বারুইপুর কাছারি বাজারের সামনে থেকে চুরি যায় টোটো। টোটোর মালিক অজিত বিশ্বাস বারুইপুর থানায় অভিযোগ করেন। এরপরেই বারুইপুর থানার আই সি সৌম্যজিৎ রায়ের নির্দেশে এস আই রনি সরকার এর নেতৃত্বে টিম তদন্তে নামে।সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। এরপরেই হদিশ পায় পান্ডা চন্দনের।

পুলিশের বিশেষ বেশ নিয়ে রেডি থাকে। হাওড়া স্টেশনে দুপুর ১ টায় ট্রেন ধরতে এলে তাকে হাতে নাতে ধরে পুলিশ। পুলিশ জানিয়েছে, চন্দন টোটো চুরির জন্য বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াত। কাছে রেখে দিত ব্যাটারি চার্জারও। এই চন্দনের সঙ্গেই রিসিভার রামপদের জেলে আলাপ হয়েছিল। চন্দন চুরি করে টোটো পৌঁছে দিত রামপদের কাছে। রামপদ টোটো বিক্রি করতো সর্বাধিক ১ লক্ষ টাকায় কখনো ২৫ হাজার টাকায় টোটো বিক্রি হয়ে যেত। ধৃত ব্যক্তিকে মঙ্গলবার বারইপুর মহাকুমা আদালত তলায় বারুইপুর থানা পুলিশের পক্ষ থেকে।

Related News

Also Read