Select Language

[gtranslate]
৬ই চৈত্র, ১৪৩২ শুক্রবার ( ২০শে মার্চ, ২০২৬ )

কানাইদীঘিতে পিটিয়ে এক পৌঢ় খুনের অভিযোগে ধৃত দু’জনের পুলিশ হেফাজত

পূর্ব আক্রোশের জেরে মারিশদা থানার উত্তর কানাইদিঘী গ্রামে উত্তমকুমার দাস (৬৩) নামে এক প্রৌঢ়কে পিটিয়ে ও শ্বাসরোধ করে খুনের ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। মৃত ব্যক্তির ছেলে পূর্ণচন্দ্র দাসের অভিযোগের ভিত্তিতে মারিশদা থানার পুলিশ মোট ১৬ জন স্থানীয় বাসিন্দার বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। শুক্রবার রাতে পুলিশি অভিযানে ঘটনার সঙ্গে জড়িত দুই আসামি অরবিন্দ আদক এবং উৎপল জানাকে গ্রেপ্তার করে শনিবার কাঁথি আদালতে তোলে। আদালতের নির্দেশে তাদের পুলিশি হেফাজতে নেওয়া হয়। মারিশদা থানার ওসি উজ্জ্বলকুমার নস্কর জানিয়েছেন, বাকি পলাতক আসামিদেরও খোঁজে তল্লাশি চলছে এবং দোষীদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে।পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৭ জুলাই অভিযুক্তরা লোহার রড, বন্দুক ও অন্যান্য ধারালো অস্ত্র নিয়ে উত্তমবাবুর বাড়িতে হামলা চালায়। এরপর তাঁকে পুকুরঘাট থেকে টেনে বেধড়ক মারধর করা হয় এবং গলায় ফাঁস লাগিয়ে একটি ফাঁকা মাঠে ফেলে দেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় উত্তমবাবুকে হাসপাতালে ভর্তি করা হলে গত ৩ আগস্ট তাঁর মৃত্যু হয়।

Related News