Select Language

[gtranslate]
৬ই চৈত্র, ১৪৩২ শুক্রবার ( ২০শে মার্চ, ২০২৬ )

বিনা প্রতিদ্বন্দ্বিতায় সমবায় সমিতির নির্বাচনে জয়ী। 

খেজুরি১ ব্লকের হেঁড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকার মোহাটি দেবীচক সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করলো তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা। এই সমবায় সমিতি নির্বাচনে বিরোধীরা কোন প্রার্থী দিতে পারেনি এই কারণে তৃণমূল সমর্থিত ৫৮ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। এই সমবায় সমিতিতে ৫৯ টি আসনে ডেলিগেট নির্বাচন ছিল। আজ ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের দিন।। দেখা গেল ৫৯ টি আসনের মধ্যে ৫৮ জন ডেলিগেট বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন। ১জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়। এই সমবায় সমিতি পূর্বে তৃণমূলেরই বোর্ড ছিল। তাই আবার ও তৃণমূল কংগ্রেসের মনোনীতদের দখলে থাকলো। এই জয়ে ডেলিগেটদের অভিনন্দন জানান কাঁথি সংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বিমান কুমার নায়ক, হেঁড়িয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপক কুমার ঘোড়ই, কার্যকরী সভাপতি সোম শংকর পাত্র প্রমূখ।

Related News