পূর্ব মেদিনীপুর জেলার এগরা বিধানসভার সরিষা থেকে মীরগোদা পর্যন্ত রাস্তা বেহাল। প্রায় ৬ কিলোমিটার রাস্তার অবস্থা বৃষ্টিতে আরও খারাপ হয়েছে। খানাখন্দে ভরে গেছে রাস্তা।ফলে চরম সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

অভিযোগ প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে। স্কুলছাত্রী, অফিসযাত্রী এমনকি গুরুতর রোগীরাও রাস্তায় পড়ে আহত হচ্ছেন। পরিস্থিতি এমন যে, রাতে অ্যাম্বুলেন্স ডাকলেও কেউ আসতে চায় না। দোলনায় করে রোগী নিয়ে যেতে হয় বলে স্থানীয়দের দাবি।

বারবার প্রশাসনকে জানালেও কোনো সুরাহা হয়নি বলে এলাকাবাসীর অভিযোগ। তাই আজ এর প্রতিবাদে রাস্তার উপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা।আন্দোলনকারীরা হুমকী দিয়েছেন দ্রুত রাস্তা সংস্কার না হলে,আগামী ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ভোট বয়কট করবেন তাঁরা।
Post Views: 35





