Select Language

[gtranslate]
৩রা মাঘ, ১৪৩২ শনিবার ( ১৭ই জানুয়ারি, ২০২৬ )

দিঘায় বেড়াতে আসা পর্যটকদের জন্য হেল্প লাইন ঘোষনা পুলিশের

পূর্ব মেদিনীপুর জেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্র দিঘায় আগত পর্যটকদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে জেলা পুলিশের পক্ষ থেকে নেওয়া হলো গুরুত্বপূর্ণ উদ্যোগ। দিঘায় বেড়াতে এসে যদি কোনও ধরনের সমস্যা, হয়রানি, প্রতারণা, হারিয়ে যাওয়া, আইনশৃঙ্খলা সংক্রান্ত অসুবিধা বা জরুরি পরিস্থিতি তৈরি হয়, তাহলে পর্যটকরা সরাসরি যোগাযোগ করতে পারবেন জেলা পুলিশের বিশেষ হেল্পলাইন নম্বরে।   পূর্ব মেদিনীপুর […]

দিঘা থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে পর্যটকেরা

ঘন কুয়াশার জেরে দুর্ঘটনার কবলে টুরিস্ট বাস, ঘটনায় আহত ৮ জন, চারজনের অবস্থা গুরুতর। ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার বওড়া এলাকায়। পূর্ব মেদিনীপুরের দিঘা থেকে হুগলির কামারপুকুর যাচ্ছিল বাসটি। আর তখনি চন্দ্রকোনা থেকে রামজীবনপুরগামী রাজ্য সড়কের বওড়া এলাকায় ঘন কুয়াশায় দৃশ্যমানতা কম থাকায় বাসটি জোরে ইলেকট্রিক খুঁটি ও ইলেকট্রিক ট্রান্সমিটারে ধাক্কা মারে। বিকট […]

দিঘায় অলিম্পিকের আদলে আতশবাজির প্রদর্শনী

আগামী ২৫ ডিসেম্বর অর্থাৎ বড়দিন থেকেই আলোর রোশনাইতে সেজে উঠবে সৈকত দিঘা, পরিবেশ দপ্তরের ছাড়পত্র পেলেই অলিম্পিকের আদলে আতশবাজির প্রদর্শনী দেখতে পাবেন দর্শকরা,খুশির হাওয়া সাগরপাড়ে,নিরাপত্তায় জোর ব্যবস্থা!!বৈঠক শেষে আরো বার্তা জেলাশাসক ও ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিকের বছর শেষের উদযাপন শুরু হয়ে গিয়েছে দিঘায়। সামনেই ২৫শে ডিসেম্বর, তারপরেই বর্ষবরণ অনুষ্ঠান। এই উপলক্ষে ভিড় জমতে চলেছে পূর্ব মেদিনীপুরের […]

ইংরেজী নববর্ষ বরনে দিঘার সমুদ্রের বুকে সবুজ আতসবাজীর প্রদর্শনী

ইংরেজী নববর্ষ ২০২৬কে বরন করে নিতে দিঘা- শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন এবং দিঘা উন্নয়ন পর্ষদ (ডিএসডিএ) এবার যৌথ উদ্যোগে অভিনব পন্থায় বর্ষবরনের আয়োজন করেছে ।বিদেশের মত দিঘায় বর্ষবরণের রাতে সমুদ্রের উপর আতশবাজি প্রদর্শনীর আয়োজন করতে চলেছে উন্নয়ন পর্ষদ। বর্ষবরণকে সামনে রেখে চোখ ধাঁধানো আলোর রোশনাইতে নতুন দিঘা, পুরানো দিঘা ও শঙ্করপুর সেজে উঠবে।সমুদ্রে ঘুরবে প্রমোদতরী। দিঘায় […]

সৈকত শহর মন্দারমণিতে তলিয়ে নিখোঁজ পর্যটক যুবক

পূর্ব মেদিনীপুর জেলার পর্যটন কেন্দ্র মন্দারমণির সমুদ্রের স্নানে নেমে তলিয়ে গিয়ে নিখোঁজ রয়েছেন এক যুবক। কলকাতার বেসরকারি তথ্য – প্রযুক্তি সংস্থার কর্মী যুবকের নাম স্বরাজ বসু (২৩)। বাড়ি পূর্ব বর্ধমানের ভাতার থানা এলাকায়। তাঁর বাবা স্বপন বসু একজন পুলিশ কর্মী বলে সূত্র মারফত জানা গেছে । ওই জেলাতেই কর্মরত।   পুলিশ সূত্র থেকে জানা গেছে, […]

দিঘার সমুদ্রে তলিয়ে যাওয়া পর্যটককে উদ্ধার করলো নুলিয়ারা  

সোমবার দুপুরে দিঘার সমুদ্রে পরিবার নিয়ে স্নান করতে নামেন মুর্শিদাবাদের বাসিন্দা সুকান্ত সাহা। আচমকাই অসুস্থ হয়ে সমুদ্রের জলে তলিয়ে যেতে থাকেন তিনি। মুহূর্তের মধ্যেই ঘটনাস্থলে চাঞ্চল্য ছড়ায়।   আতঙ্কে চিৎকার করে ওঠেন পরিবারের সদস্যসহ পর্যটকরাও।সেই সময় কর্তব্যরত নুলিয়ারা দ্রুত সমুদ্রে নেমে পড়েন। তাঁদের তৎপরতায় সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয় সুকান্ত সাহাকে। এরপর দ্রুত তাঁকে নিয়ে […]

দিঘায় পর্যটক বাড়ায় চলবে দুটি বাড়তি লোকাল

দিঘার পর্যটকদের জন্য সুখবর শোনালো দক্ষিণ পূর্ব রেল। গত এপ্রিল মাস থেকে দুটি স্পেশাল লোকাল ট্রেন পাঁশকুড়া দিঘা চালিয়েছিল রেল দপ্তর।   সেই দুটি লোকাল ট্রেন ১৫ নভেম্বর পর্যন্ত চলবে বলে জানিয়ে দিল। ১০৮১১৭ ও ১০৮১১৮ নম্বরের ট্রেন দুটি চলবে। ১০৮১১৭ নম্বরের ট্রেনটি পাঁশকুড়া তে সকাল ৭ টায় ছেড়ে দিঘা রওনা দেবে।দিঘা পৌঁছবে ৯-২০ টায়। […]

পুজোয় ভ্রমণে আর দুশ্চিন্তা নয়’বাড়ির পাহারায় থাকবে পুলিশ 

শারদোৎসব মানেই আনন্দ, উচ্ছ্বাস আর ঘুরে বেড়ানো। কিন্তু এই আনন্দ অনেক সময় মাটি হয়ে যায় বাড়ি ফাঁকা রাখার দুশ্চিন্তায়। এবার সেই চিন্তা থেকে মুক্তি দিচ্ছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। এক সাংবাদিক সম্মেলনে জেলা পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য ঘোষণা করেন— পুজোর সময় যদি কেউ পরিবার নিয়ে বেড়াতে যান, তবে আগেই স্থানীয় থানায় জানিয়ে রাখলেই তাদের বাড়ি […]

জোয়ারে উত্তাল সমুদ্র: দিঘায় চলছে সতর্কতা প্রচার

জোয়ারে উত্তাল সমুদ্র! দিঘায় সতর্ক করে চলছে প্রচার, উপকূল এলাকার বাসিন্দাদের জরুরি জিনিস গুছিয়ে রাখার পরামর্শ পূর্ব মেদিনীপুর জেলা বিপর্যয় মোকাবিলা দফতরের তরফে জানানো হয়েছে, সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলায় জেলা প্রশাসন প্রস্তুত রয়েছে। বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া গভীর নিম্নচাপ ক্রমেই স্থলভাগের দিকে এগিয়ে আসছে। রাজ্যের উপকূল-সহ বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই নিয়ে […]

স্বাধীনতা দিবসের আগের দিন পর্যটকের সলিল সমাধি দিঘায়

দেশের স্বাধীনতা দিবসের আগের দিন ফের এক পর্যটকের সলিল সমাধি হল পূর্ব মেদিনীপুর জেলার সৈকত শহর দিঘায় । প্রাকৃতিক দুর্যোগের কারনে উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে যায় দুই পর্যটক।দুর্ঘটনাগ্রস্থ পর্যটকদের সমুদ্রের জলে হাবুডুবু খেতে দেখা মাত্রই তাঁদের উদ্ধারের জন্যে সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে নুলিয়ারা। প্রথমে একজনকে উদ্ধার করা সম্ভব হলেও একজনের খোঁজ পাওয়া যায়নি। পরবর্তীতে […]