Select Language

[gtranslate]
৫ই চৈত্র, ১৪৩২ বৃহস্পতিবার ( ১৯শে মার্চ, ২০২৬ )

সুপার মার্কেটে কালুরায় মন্দিরে পূজার্চনা

পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহরে ১৩ নম্বর ওয়ার্ডে বাৎসরিক শ্রী শ্রী শীতলা মায়ের পূজার্চনা হল মঙ্গলবার।এই পূজা উপলক্ষে প্রতিবছর সাংস্কৃতিক অনুষ্ঠান ও অন্ন মহোৎসব এর আয়োজন করা হয়।

বুধবার সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে ১৩ নম্বর ওয়ার্ডের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ২৫ জন কৃতি ছাত্র-ছাত্রীকে সংবর্ধিত করা হয়। পাশাপাশি ২৫ জন প্রবীণ নাগরিককেও সংবর্ধিত করা হয়।

সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরপ্রধান তথা ওয়ার্ড কাউন্সিলর সুপ্রকাশ গিরি, কাউন্সিলর পম্পা জানা মাইতি , সুমিত পট্টনায়ক, ইলা মান্না সহ ওয়ার্ডের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

আজ বৃহস্পতিবার অন্ন মহোৎসবের আয়োজন করা হয়।অন্ন বিতরণ করে এই মহোৎসবের শুভ সূচনা করেন বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী অখিল গিরি। উপস্থিত ছিলেন পুরপ্রধান সুপ্রকাশ গিরি,কাউন্সিলর তনুশ্রী চক্রবর্তী ভট্টাচার্য সহ অন্যান্য কাউন্সিলর ও ওয়ার্ডের বিশিষ্ট মানুষজন। এই মহোৎসবে প্রায় ১০ হাজারেরও বেশি মানুষ অন্ন ভোগ গ্রহণ করেন। অনুষ্ঠান সুষ্ঠুভাবে হয় সকলকে অভিনন্দন জানিয়েছেন সুপ্রকাশ গিরি।

Related News

Also Read