Select Language

[gtranslate]
২রা ফাল্গুন, ১৪৩২ রবিবার ( ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ )

দিঘা-মান্দারমনি জুড়ে প্রাকৃতিক দুর্যোগের সতর্কতা

প্রাকৃতিক দুর্যোগের জেরে সকাল থেকে মাইকিং শুরু হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার সৈকত শহর দিঘাতেও। পর্যটকদের সমুদ্রে নামায় জারি হয়েছে নিষেধাজ্ঞা। মৎসজীবীরাও যাতে কোনওভাবে উত্তাল সমুদ্রে না নামেন সেদিকে বিশেষ নজর রাখা হচ্ছে। পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী এলাকায় বেলা বাড়ার সাথে সাথে বিভিন্ন প্রান্তে হালকা মাঝারি বৃষ্টিপাত শুরু হয়েছে। পর্যটন শহর দিঘা সহ মান্দারমনি,তাজপুর,শংকরপুর বিভিন্ন প্রান্তে বাড়তি […]

বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণিঝড় মিধিলি।

বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণিঝড় মিধিলি।এর জেরে প্রবল ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে।তাই সমুদ্রে মাছ ধরতে যাওয়া মৎস্যজীবিদের ট্রলার নিয়ে দ্রুত ডাঙ্গায় ফিরে আসার নির্দেশ দিয়েছে মৎস্য দফতর। ইয়াস,বুলবুলের মত একাধিক প্রাকৃতিক দুর্যোগের আতংক এখনও দিঘা- মান্দারমনি -তাজপুর -শংকরপুরের মত সৈকত শহরের পাশাপাশি রাজ্যের অন্যান্য প্রান্তের সাধারন মানুষের মনে বাসা বেঁধে আছে।এই অবস্থায় সমুদ্রে মাছ […]

সাইক্লোন মিধিলি দিঘা থেকে ২০০ কিমি দূরে ।

বঙ্গোপসাগরে তৈরি হয়েছে এই ঘূর্ণিঝড় মিধিলি। জানা যাচ্ছে, সেটি ক্রমশ উত্তর-পূর্ব দিকে এগিয়ে যাচ্ছে। শুক্রবার রাতেই বাংলাদেশের খেপুপাড়ার কাছে এই সাইক্লোন আছড়ে পড়বে বলে জানা যাচ্ছে। শুক্রবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় আকাশ মেঘাচ্ছন্ন। কোথাও কোথাও ভোর থেকেই শুরু হয়ে গিয়েছে বৃষ্টি। আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, নিম্নচাপের প্রভাবেই এই বৃষ্টি হচ্ছে। এই সাইক্লোনের জন্য আশঙ্কায় […]

প্রবল বর্ষার জেরে রামনগরে ভেঙ্গে পড়লো মাটির বাড়ি।

পূর্ব মেদিনীপুর জেলার রামনগর ২ ব্লকের পালধুই অঞ্চলের দক্ষিণ মান্দারের গৌর গোপাল মাইতির বাড়ি রাতে ভেঙে পড়ে। একই বাড়িতে চারটি পরিবার থাকতো। এত বড় বাড়ি ভেঙে পড়ায় গৃহহীন হয়ে পড়েছে চারটি পরিবার।বৃষ্টির ফলে কাঁচা মাটির দেওয়াল ভেঙ্গে পড়েছে বলে মনে করা হচ্ছে খবর পেয়ে সেই বাড়ির পরিদর্শনে যান পালধুই অঞ্চল প্রধান সাম্পি বেজ, বাড়ির মালিক […]

তমলুক মহকুমার একটি গুরুত্বপূর্ণ নিকাশী খাল হোল-সোয়াদিঘী খাল। ২২ কিমি দীর্ঘ এই খালটি কোলাঘাট ব্লকের নারায়ন পাকুড়িয়া থেকে বেরিয়ে ভোগপুর ও দেড়িয়াচক গ্রাম পঞ্চায়েত এলাকা হয়ে শহীদ মাতঙ্গিনী ব্লকের সোয়াদিঘীতে পড়েছে। খালটি প্রায় শতাধিক মৌজার নিকাশী জল বহন করে রূপনারায়নে ফেলায়। খালটি যেখানে রূপনারায়নে পড়েছে, সেখানে নদীর ভেতরে বেআইনী মাছের ঝিল তৈরী হয়েছে। দীর্ঘদিন খালটি […]

টানা দুদিনের বৃষ্টিতে জাহানাবাদ গ্রামে ভেঙে পড়ল মাটির বাড়ি।

টানা দুদিনের বৃষ্টিতে পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি এক ব্লকের কলাগাছিয়া গ্রাম পঞ্চায়েতের জাহানাবাদ গ্রামে ভেঙে পড়ল মাটির বাড়ি। বাড়িতে কেউ না থাকায় কত হাতের কোন খবর নেই। জানাবাদ গ্রামের সন্দীপ বারুই বাড়ি ভেঙে পড়ে। তার আবেদন সরকারিভাবে মাথা গুজার ঠাঁই করে দেয়া হোক। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার।

বাড়অমৃতবেড়িয়া এলাকায় রূপনারায়ণ নদীর বাঁধে ফাটল।

পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল ব্লকের অন্তর্গত রূপনারায়ণ নদীর বাঁধ বাড়অমৃতবেড়িয়া এলাকায় ফাটল ধরেছে। বাঁধের ফাটল এলাকা এবং অমৃতবাড়িয়া লকেটের পরিস্থিতি পর্যবেক্ষণ করলেন মহিষাদল ব্লকের বিডিও যোগেশচন্দ্র মন্ডল। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন বৃহস্পতিবার এই এলাকাগুলোকে পরিদর্শন করা হয়েছে এবং সেচ দপ্তরকে নজরদারীর জন্য বলা হয়েছে। এই ফাটল যাতে আর বেশি না বাড়ে তার জন্য ব্যবস্থা […]

প্লাবনের জল ভাসালো এলাকা,পাঁশকুড়ায় খুললো ত্রান শিবির।

পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ব্লকের প্রতাপপুর ১ গ্রামপঞ্চায়েত এলাকার বেশ কয়েকটি গ্রাম জলমগ্ন।গতকয়েকদিনের টানা বর্ষনে জেলার বিভিন্ন জায়গার মতো এখানেও রাস্তাঘাট,কৃষিজমি এখন জলে জলময়।বেশকিছু বাড়িঘরে জল প্রবেশকরায় বেশকিছু পরিবার আশ্রয় নিয়েছে স্কুলঘরে। এরকমই ধুলিয়াপুর হাইস্কুল ও কেদারপুর শিশুশিক্ষা কেন্দ্র আশ্রয় নিয়েছে বেশ কিছু পরিবার।আজ বৃহস্পতিবার এইসমস্ত অসহায় পরিবারের হাতে ত্রানসাহায্য তুলে দেয় প্রতাপপুর ১ পঞ্চায়েতের […]

ময়না-তমলুক সংযোগকারী তিনটি বাঁশের সেতু ভাঙ্গলো।

পূর্ব মেদিনীপুর জেলায় কংসাবতী নদীর উপরে তিনটি বাঁশের সেতু জলের তোড়ে ভেঙ্গে তমলুক ও ময়না যোগাযোগ বিচ্ছিন্ন হলো। রামচন্দ্রপুর, প্রজাবার এবং নন্দকুমার থানার পোরশা ঘাটে বাঁশের সেতু ভেঙ্গে পড়েছিল। ময়না এবং তমলুকের যোগাযোগকারী এই বাঁশের সেতু ৩টি ভেঙ্গে বিচ্ছিন্ন হয়েছে। ডিভিসি থেকে জল ছাড়াই নদীর জল স্তর বাড়ছে। বিপদ সীমার ছুঁই ছুঁই।সংকটে পড়েছে এলাকার লক্ষাধিক […]

জলস্তর বাড়ায় কাঁটাখালি ব্রিজে চলাচল বন্ধ।

কেলেঘাই নদীর জলস্তর এখনও বিপদসীমার অনেক নীচে আছে। তবে, জলস্তর দ্রুত বাড়ছে। কাঁটাখালি ব্রিজের একটা অংশ বসে গেছে। তাই ব্রীজের উপর দিয়ে ভারী যান চলাচল বন্ধ হয়েছে। সকাল থেকে ভগবানপুর এলাকায় ভারী বৃষ্টি অব্যাহত। ওদিকে ছোটনাগপুর মালভূমি এলাকায় লাগাতার ভারী বৃষ্টির ফলে, বন্যার আশঙ্কা করছেন ভগবানপুরের মানুষজনের একাংশ। চলতি নিম্নচাপের জেরে পূর্ব মেদিনীপুর জেলাজুড়ে কয়েকদিন […]