Select Language

[gtranslate]
৪ঠা চৈত্র, ১৪৩২ বুধবার ( ১৮ই মার্চ, ২০২৬ )

চতুর্থীতে চণ্ডীপুরে পুজা মন্ডপের উদ্বোধনে সোহম 

পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর ১ব্লকের ভেড়ীর বাজার সার্বজনীন দূর্গোৎসবের মন্ডপের উদ্বোধন করলেন টলিউডের তারকা তথা চণ্ডীপুর বিধানসভার বিধায়ক সোহম চক্রবর্তী। চতুর্থীতে প্রবল বর্ষার মধ্যে মন্ডপ উদ্বোধন করেন।

ভেড়ীর বাজার সার্বজনীন দূর্গোৎসবের এবছরের থিম “মায়ানমারের বুদ্ধ মন্দির” ।এইবছর তৃতীয়াতে ভার্চুয়াল উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চতুর্থীতেই প্রচুর মানুষের ভিড় ছিল এই মণ্ডপে।

ক্লাবের সম্পাদক কৌশিক মাল, সভাপতি অরুপ সুন্দর পণ্ডা (পঞ্চায়েত সমিতির সভাপতি) এছাড়াও সকল সদস্য সদস্যা ছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য রবিন চন্দ্র মণ্ডল, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষরা, বিভীষণপুরের প্রধান সুমিতা মাইতি, উপ প্রধান সৌরভ কান্তি বেরা ও সকল পঞ্চায়েত সদস্য সদস্যা।

Related News

Also Read