Select Language

[gtranslate]
৪ঠা চৈত্র, ১৪৩২ বুধবার ( ১৮ই মার্চ, ২০২৬ )

ষাঁড় চোর সন্দেহে গরু ব্যাবসায়ী বাবা-ছেলেকে প্রহার

ষাঁড় চোর অভিযোগ তুলে দুই গরু ব্যবসায়ীকে গণপিটুনির অভিযোগে গ্রেপ্তার হল পাঁচ অভিযুক্ত। ধৃত থানার জাহানাবাদ গ্রামের বাসিন্দা সঞ্জয় জানা, গুরুপদ বেরা, মানব বেরা,গোরাচাঁদ প্রধান এবং বারাতলা এলাক বাসিন্দা বাপন মন্ডল কে মঙ্গলবার কাঁথি মহকুম আদালতে তোলা হয়। বিচারক তাদের পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।

 

অভিযোগ গত রবিবার ছাগল ও গরু কিনে নিয়ে যাওয়ার সময় খেজুরি ও নন্দীগ্রামের সীমান্ত জাহানাবাদ এলাকায় ওই ব্যবসায়ীদের গাড়ি আটক করে। ষাঁড় চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে বলে চিৎকার করতে আরম্ভ করলে গ্রামবাসীরা দৌড়ে আসে। গাড়ি থেকে ২২ টি ছাগল এবং একটি গরু ছেড়ে দেয় এবং ব্যবসায়ী শেখ সাকিরুল আলী ও শেখ জনাব কে ধরে মারধর শুরু করে। খবর পেয়ে খেজুরি থানার পুলিশ গিয়ে দুই নন্দীগ্রামের গরু ব্যবসায়ীকে উদ্ধার করে নিয়ে আসে। এই ঘটনার অভিযোগ দায়ের করে শেখ সাকিরুল আলী ও শেখ জনাব। অভিযোগ পেয়ে পুলিশ তদন্তে নামে। সোমবার নন্দীগ্রাম ও খেজুরির জামায়েত উল ইসলাম হিন্দ প্রতিনিধি দল খেজুরি থানায় দোষীদের শাস্তির দাবি করে ডেপুটেশন দেয়।

 

পুলিশ এই ঘটনায় সোমবার পাঁচজনকে গ্রেফতার করে। তদন্তে নেমে জানতে পারে খেজুরির রায় পরিবার থেকে এই ছাগল এবং গরু কিনেছিল। পুলিশ দুটি ছাগল এবং একটি গরু উদ্ধার করতে পেরেছে। এই নিয়ে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে। অভিযোগ কতিপয় মানুষ সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা চালাচ্ছিল। এই ঘটনায় পুলিশ তদন্ত করে দেখছে প্রকৃত দোষী কারা। তাদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।

Related News

Also Read