Select Language

[gtranslate]
৪ঠা চৈত্র, ১৪৩২ বুধবার ( ১৮ই মার্চ, ২০২৬ )

কাঁথি লায়ন্স ক্লাবের সুরক্ষিত মাতৃত্ব অভিযান

পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির লায়ন্স ক্লাব অফ কন্টাই এর উদ্যোগে সোমবার কিশোরনগর সুস্বাস্থ্য কেন্দ্র ইউ পি এইচ সি টুতে আজ প্রসূতি মা এবং শিশুদের স্বাস্থ্য সচেতন করতে একটি শিবির অনুষ্ঠিত হয়।

শিবিরে গর্ভবতী মায়েদের অবশ্য কর্তব্য, সরকারী সুযোগ-সুবিধে, কি কি করা উচিত ,কি কি করা উচিত নয় এসব ব্যাপারে বিশদভাবে আলোচনা করেন ডা: অনুতোষ পট্টনায়ক, ডা: নন্দিতা পট্টনায়ক, ডা: নাদিম হোসেন এবং পি এইচ এন মিতালী ঘোড়াই। স্বাগত ভাষণ দেন লায়ন্স ক্লাব অফ কন্টাই এর পক্ষ থেকে সম্পাদক উৎপল কুমার প্রধান । ধন্যবাদ জ্ঞাপন করেন ইউপিএইচ সি টু এর আধিকারিক ডা: অনুতোষ পট্টনায়ক।

এই কর্মসূচিতে আয়োজকদের পক্যহে উপস্থিত ছিলেন শৈবাল কান্তি মাইতি , অলকা জানা মাইতি এবং অশোক কুমার জানা।

Related News

Also Read