Select Language

[gtranslate]
৪ঠা চৈত্র, ১৪৩২ বুধবার ( ১৮ই মার্চ, ২০২৬ )

স্বর্ণকার বিকাশ পরিষদ ও এগরা স্বর্ণশিল্পী কল্যাণ সমিতির স্বেচ্ছায় রক্তদান শিবির

অখিল ভারতীয় স্বর্ণকার বিকাশ পরিষদ ও এগরা স্বর্ণশিল্পী কল্যাণ সমিতির পরিচালনায় বৃহস্পতিবার স্বেচ্ছায় রক্তদান শিবির হয় এগরা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের এগরা দক্ষিণ বাজার ধান হাট সংলগ্ন এলাকায় ।
রক্তদান মহতীদান। সেই কথাকে মাথায় রেখে অখিল ভারতীয় স্বর্ণকার বিকাশ পরিষদ ও এগরা স্বর্ণশিল্পী কল্যাণ সমিতির এই রক্তদান শিবির এ বছরে প্রথমবার অনুষ্ঠিত হলো।


রক্ত সংগ্রহ করে এগরা সুপার হাসপাতালের ব্লাড ব্যাংক।
এই রক্তদান শিবিরে রক্তদান কারিদেরকে একটি করে কাঁসার থালা ও উপহার দেওয়া হয়। সকাল ১০ টা থেকে এই রক্তদান শিবির শুরু হয়েছে তা চলে দুপুর দুটো পর্যন্ত। পুরুষ ও মহিলা মিলে মোট ১৫০ জন রক্তদান করেন। শুধুমাত্র রক্তদান শিবির নয়। এদিন এলাকার স্বর্ণব্যবসায়ী ও স্বর্ণশিল্পীদের কাজের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি তাঁরা যাতে সরকারি সুযোগসুবিধা পেতে পারেন সেই বিষয়ে দিশা দেখান পূর্ব মেদিনীপুর জেলার ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সরকারি অফিসার অমিত রঞ্জন দাস। এদিনের এই শিবিরে উপস্থিত ছিলেন অখিল ভারতীয় স্বর্ণকার বিকাশ পরিষদের রাজ্যের সাধারণ সম্পাদক সাবন কুমার সোনি,
এগরা পৌরসভার ১ পৌরসভার কাউন্সিলর সুরজ আলী, এগরা পৌরসভার ভাইস চেয়ারম্যান সোমা চক্রবর্তী, সমাজসেবী আশিস চক্রবর্তী, উদ্যোক্তা সংস্থার সভাপতি সঞ্জিত কামিল্যা, সম্পাদক দেবাশীষ মাইতি, কোষাদক্ষ প্রশান্ত কর্মকার সহ অন্যান্য সদস্যরা।

Related News

Also Read