Select Language

[gtranslate]
২রা চৈত্র, ১৪৩২ সোমবার ( ১৬ই মার্চ, ২০২৬ )

গণেশ পূজায় বস্ত্র দান এগরায়

গণেশ চতুর্থীতে মেতে ওঠেছে এগরা। তৃতীয় বর্ষের এগরা ব্রাইট ফিউচার ক্লাবের উদ্যোগে আয়োজিত গণেশ পুজো মন্ডপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি তথা পটাশপুরের বিধায়ক উত্তম বারিক।

তিনি বলেন, “যে কোন শুভ কাজের আগে আমরা গণেশ দেবতার পুজো করি। এই উৎসব আমাদের অনেক দিন ধরে চলবে।” তিনি আরও জানিয়েছেন, এই বাংলায় যা হয়, ভারতবর্ষের অন্য কোন রাজ্যে এত পুজো হয় না। বাংলার মানুষের সুখে এবং স্বাচ্ছন্দ্যে বাস করছে। সমস্ত ধর্মীয় অনুষ্ঠান এই বাংলায় আমরা সুস্থ ভাবে আয়োজন করি। ধর্ম যে যার কিন্তু উৎসব সবার। পূর্ব মেদিনীপুর জেলার মধ্যে সেরা গণেশ প্রতিমা এই পুজো মন্ডপ তুলে ধরেছে।

এদিন কয়েকশো দু:স্থ মানুষদের বস্ত্র উপহার দেওয়া হয়। পাশাপাশি খিচুড়ি প্রসাদ সেবনও ছিল। সেইসঙ্গে সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি, এগরার কাউন্সিলর যথাক্রমে শেখ সুরজ আলি ও জয়ন্ত সাহু, বিশিষ্ট আইনজীবী রাজা মাইতি, বিশিষ্ট সমাজসেবী সুকুমার খাটুয়া ও শেখ রাজেশ আলি ও গৌতম বেরা, আয়োজক সংস্থার সভাপতি সুমন গারু, সম্পাদক রাজেশ্বর মাইতি, কোষাধ্যক্ষ সুজিত মাইতি, সহ-সম্পাদক চন্দন দাস, সহ-সভাপতি অজয় গারু প্রমুখ।

Related News

Also Read