Select Language

[gtranslate]
৩রা চৈত্র, ১৪৩২ মঙ্গলবার ( ১৭ই মার্চ, ২০২৬ )

এগরায় লাইসেন্সহীন অবৈধ পেট্রল পাম্প। আইনি প্রদক্ষেপের হুঁশিয়ারী পুরসভার

নেই কোনো ট্রেড লাইসেন্স, নেই কোনো ফায়ার ব্রিগেডের লাইসেন্স সহ অন্যান্য দপ্তরের ছাড় পত্র, এগরা শহরের বুকে রমরমিয়ে চলছে অবৈধ পেট্রল পাম্প। সেই কথা স্বীকার করছেন খোদ পেট্রল পাম্পের ম্যানেজার। পাম্প কতৃপক্ষকে নোটিস পাঠানোর হুঁশিয়ারী এগরা পুরসভার।

পূর্ব মেদিনীপুর জেলার এগরা শহরের বুকে দীর্ঘ প্রায় ৫০ বছর আগে পাটেসারিয়া এজেন্সি নামক একটি সংস্থার অধীনে হিন্দুস্থান পেট্রোলিয়াম কোম্পানির পেট্রল পাম্প গড়ে উঠেছিল। পরবর্তীকালে ঐ পাম্প যে জায়গায় রয়েছে সেই জায়গার মালিকানার দাবী নিয়ে আদালতে যায় স্থানীয় বেশ কয়েকজন শরিক। বর্তমানে আদালতের নির্দেশে ঐ জায়গা মালিক বিমল মাইতি ও মানসী রায়ের পরিবার। ফলে নতুন করে পৌরসভার সংশ্লিষ্ট দপ্তর থেকে ব্যবসা করার জন্য কোনো রকম ছাড়পত্র বা ট্রেড লাইসেন্স নেয়নি পাম্প কতৃপক্ষ।

পাশাপাশি দুর্ঘটনা এড়াতে সাধারণ মানষের সেফটির জন্য অগ্নিনির্বাপক দপ্তর বা ফায়ার ব্রিগেড কতৃপক্ষে লাইসেন্স ছাড়াই রমরমিয়ে ব্যবসা চালাচ্ছে পাম্প কতৃপক্ষ। অভিযোগ পেয়ে সংবাদ সেই কথা জানতে চাইলে পেট্রল পাম্পের ম্যানেজার সুরেন্দর সিং বলেন, জায়গা সম্পত্তির বিবাদের কারণে বর্তমানে এই পেট্রল পাম্পের কোনো সরকারি বৈধ কাগজ নাই। ট্রেড লাইসেন্স ও ফায়ারের লাইসেন্স ছাড়াই আমরা ব্যবসা করছি।

তবে এগরা পৌরসভার পৌরপিতা স্বপন নায়ক জানিয়েছেন, আমরা দীর্ঘদিন ধরে ঐ পাম্প থেকে পৌরকর পাচ্ছিনা, বহুবার পাম্প কতৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। পাশাপাশি পাম্প ট্রেড লাইসেন্স করেনি। আমরা নোটিস করেছি। ১৫ দিনের মধ্যে পাম্প কতৃপক্ষ উত্তর না দিলে HP পেট্রোলিয়াম দপ্তরকে আমরা জানিয়ে দেবো যাতে এদের ডিলারশিপ অবিলম্বে বাতিল করা হয়। তবে এই ঘটনায় পাম্পের মালিকের সাথে যোগাযোগ করা যায়নি।।

Related News

Also Read