Select Language

[gtranslate]
৩রা চৈত্র, ১৪৩২ মঙ্গলবার ( ১৭ই মার্চ, ২০২৬ )

এগরায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ:স্বাস্থ্য আধিকারীকের কাছে ডেপুটেশান কংগ্রেসের

পূর্ব মেদিনীপুর জেলার এগরা-১নং ব্লকের অন্তর্গত সাহাড়া গ্রাম পঞ্চায়েতের পুরুষোত্তমপুর গ্রামের বেশ কয়েকজন মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে। অভিযোগ স্বাস্থ্য বিভাগ বা সাধারণ প্রশাসন এই পরিস্থিতি মোকাবেলায় কোনও পদক্ষেপ নেয়নি । এই অভিযোগ তুলে আজ পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেসের পক্ষ থেকে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক -কে পদক্ষেপ গ্রহণের জন্য আবেদন করা হয়।

জেলা কংগ্রেস সভাপতি মানস কর মহাপাত্র বলেন

ডেঙ্গু জ্বরে আক্রান্ত ব্যক্তিরা গুরুতর লক্ষণে ভুগছেন। স্বাস্থ্য বিভাগ বা সাধারণ প্রশাসনের সময়মতো হস্তক্ষেপের অভাব পরিস্থিতিকে আরও খারাপ করে তুলেছে। রোগের আরও বিস্তার রোধে এবং আক্রান্তদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদানের জন্য তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া জরুরি। তিনি আরও বলেন ডেঙ্গু আক্রান্তদের পুঙ্খানুপুঙ্খ পর্যবেক্ষণ , সনাক্তকরণের জন্য পুরুষোত্তমপুর গ্রামে একটি মেডিকেল টিম মোতায়েন করা, আক্রান্ত ব্যক্তিদের প্রয়োজনীয় চিকিৎসা ও যত্ন নেওয়া, এলাকায় মশার বংশবৃদ্ধি নিয়ন্ত্রণে ফগিং এবং স্প্রে অভিযান পরিচালনা করা এবং ডেঙ্গু জ্বর এড়াতে প্রতিরোধমূলক ব্যবস্থা সম্পর্কে স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন।

Related News

Also Read