Select Language

[gtranslate]
৩রা চৈত্র, ১৪৩২ মঙ্গলবার ( ১৭ই মার্চ, ২০২৬ )

বিভিন্ন সরকারি কাজ পাইয়ে দেয়ার নাম করে টাকা তোলার অভিযোগে গ্রেফতার

প্রদীপ কুমার সিংহ 

 দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের প্রাণী ও মৎস্য দপ্তরের কর্মদক্ষ জয়ন্ত ভদ্রের কাছে অনেকদিন ধরেই খবর আসছিল জেলা পরিষদের সরকারি কাজ পাইয়ে দেওয়ার জন্য টাকা তুলছে। সম্প্রতি একটি কাজ খাইয়ে দেওয়া নাম করে টাকা তোলার অভিযোগ ওঠে এক ব্যক্তির বিরুদ্ধে।

দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের বিভিন্ন সরকারি কাজ পাইয়ে দেওয়ার নাম টাকা তোলার অভিযোগে ঢোলাহাট থানা এলাকা থেকে অভিযুক্ত কে গ্রেপ্তার করল বারুইপুর থানার পুলিশ। অভিযুক্ত এর আসল নাম কালি মোল্লা মির। বাজার থেকে ওই আধার কার্ড দেখিয়ে ফোনের সিম তুলেছিল অভিযুক্ত। তারপরে লোকজনের কাছে নিজেকে পলাশ দাস জেলা পরিষদের লোক পরিচয় দিয়ে সরকারি কাজ পাইয়ে দিতে ২০ হাজার টাকা নতুবা ৩০ বা ৫০ হাজার টাকা চাইতো। সম্প্রতি জেলা পরিষদের মৎস কর্মাধ্যক্ষ জয়ন্ত ভদ্র এর নাম করে মল্লিকপুরে একটি সরকারি কাজ পাইয়ে দেওয়ার জন্য ২০ হাজার চাওয়া হয় পঞ্চায়েত এর লোকজনের কাছ থেকে। জয়ন্ত ভদ্র তা জানতে পেরেই বারুইপুর থানায় ১৩ জুন লিখিত অভিযোগ করেন। তারপরই পুলিশ তদন্তে নেমে শুক্রবার রাতে অভিযুক্তকে ধরে। এই ভাবে অভিযুক্ত কত টাকা তুলেছে তা পুলিশ তদন্ত করে খতিয়ে দেখছে। পাশাপাশি এও দেখা হচ্ছে এর সঙ্গে আর কে জড়িত। জয়ন্ত ভদ্র বলেন, আমি জেলা প্রশাসন কে জানিয়েছিলাম এই ব্যাপারে।থানাতেও অভিযোগ করি। পুলিশকে অভিযুক্তকে ধরার জন্য ধণ্যবাদ। অভিযুক্ত এর কড়া শাস্তি চাই। এর সঙ্গে কেউ জড়িত থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে পুলিশ প্রশাসন। ধৃত ব্যক্তিকে শনিবার বারুইপুর থানার পক্ষ থেকে বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়।

Related News

Also Read