Select Language

[gtranslate]
৩রা চৈত্র, ১৪৩২ মঙ্গলবার ( ১৭ই মার্চ, ২০২৬ )

কাঁথি জুড়ে তোমার ঠিকানা উন্নয়নের নিশানা কর্মসূচি

পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহর মহিলা তৃণমূল কংগ্রেসের আয়োজনে “তোমার ঠিকানা উন্নয়নের নিশানা” এই কর্মসূচিতে ১০,১১,১২, ও ১৫,১৬,১৭ নম্বর ওয়ার্ডে উপস্থিত থেকে দল কে শক্তিশালী করার আহ্বান জানালেন কাঁথি সাংগঠনিক জেলার যুবর তৃণমূল কংগ্রেসের সভাপতি সুপ্রকাশ গিরি । সেই সাথে আগামী নির্বাচনে মহিলা সংগঠনকে অগ্রনী ভূমিকা পালন করার জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানালেন কাঁথি সাংগঠনিক জেলার যুবর তৃণমূল কংগ্রেসের সভাপতি সুপ্রকাশ গিরি ।

সভা গুলিতে উপস্থিত ছিলেন কাঁথি শহর তৃণমূলের সভাপতি হরিসাধন দাস অধিকারী, কাঁথি শহর মহিলা তৃণমূলের সভানেত্রী ইলা মান্না,কাউন্সিলর তনুশ্রী চক্রবর্তী ভট্টাচার্য, লীণা দাস মহাপাত্র,রুমা দাস সহ অন্যান্য নেতৃত্ব।

সোমবার বিকালে কাঁথি শহর মহিলা তৃণমূল কংগ্রেসের আয়োজনে “তোমার ঠিকানা উন্নয়নের নিশানা কর্মসূচি ১৮,১৯ নম্বর ওয়ার্ডে হল। উপস্থিত থেকে দল কে শক্তিশালী করার আহ্বান জানালেন। আগামী বিধানসভা নির্বাচনে মহিলা দের মুখ্যমন্ত্রী দেওয়া কর্মসূচি পালনে অগ্রনী ভূমিকা পালন করতে হবে বলে জানালেন কাঁথি সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা কাঁথি পৌরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরি। উপস্থিত ছিলেন মহিলা নেত্রী ইলা মান্না, কাউন্সিলর নিত্যানন্দ মাইতি, উত্তম মহাপাত্র, মুস্তাফা উদ্দিন শেখ, বুলবুল খাতুন, মান্তু দাস, মধুশ্রী কোটাল প্রমুখ।

Related News

Also Read