Select Language

[gtranslate]
৩রা চৈত্র, ১৪৩২ মঙ্গলবার ( ১৭ই মার্চ, ২০২৬ )

বাস ব্যবসায়ী কল্যান সমিতির সাংগঠনিক বৈঠক করলো তৃণমূল

কন্টাই কো-অপারেটিভ ব্যাংক এর নির্বাচনে নিশ্চিত জয়ের লক্ষে জেলা বাস মালিক সংগঠনের সদস্যদের নিয়ে সাংগঠনিক বৈঠক করলো তৃণমূল। তমলুকের মানিকতলাতে বাস মালিক সংগঠনের সদস্যদের নিয়ে আলোচনা হয়। এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন তমলুক সাংগঠনিক জেলার সভাপতি অসিত ব্যানার্জি, চেয়ারম্যান চিত্তরঞ্জন মাইতি, শহর তৃণমূলের সভাপতি চঞ্চল খাঁড়া, তাম্রলিপ্ত পৌরসভার পৌর প্রধান দীপেন্দ্র নারায়ন রায় প্রমুখ।

সভা শেষে তমলুক সাংগঠনিক জেলার চেয়ারম্যান চিত্তরঞ্জন মাইতি বলেন কন্টাই কো-অপারেটিভ ব্যাংকের নির্বাচন দীর্ঘদিন হয়নি। এবার আগামী ১৫ই ডিসেম্বর নির্বাচন হবে। আমরা চাই স্বচ্ছ প্রশাসন ব্যাংক পরিচালনার দায়িত্বে আসুক। সেই লক্ষ্যে জেলা বাস মালিক সংগঠনের সদস্যদের নিয়ে আলোচনা সভা হয়।তিনি আরো বলেন বাস মালিক সংগঠন তৃণমূলের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

Related News

Also Read